ভিডিওটি আপনার জীবন বদলে দেবে - ভিডিও 123

 তুমি আমার কাছে অনেক দামী আর সেটা বোঝাতে গিয়ে তোমার কাছে সবচেয়ে সস্তা মানুষ হয়ে গেলাম আমি। মনে রেখ, অভিশাপ দেব না শুধু চোখের জলের হিসাবটা দিয়ে যেও।

আপনি যদি কখনও ভুল ব্যক্তিকে ছেড়ে না দেন তবে আপনি কখনোই সঠিক ব্যক্তিকে খুঁজে পাবেন না।

আমি একসময় মনে করতাম, ভুলে যাওয়া খুব কঠিন। কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি – ভুলে যাওয়া নয় বরং একজন মানুষকে চেনা খুব কঠিন।

কিছু সম্পর্ক আছে জীবনের চেয়ে অনেক দামী। তবুও কিছু অভিমান আর ভুল বুঝাবুঝির জন্য হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যায়।

হঠাৎ মন খারাপ হলে ডাক দিও আবারও…অভিনয় করার সুযোগটা আবার করে দেব।

নতুন বছর নিয়ে এতো লাফালাফি করার মতো কিছু নেই। শুধু ক্যালেন্ডারটা পাল্টাবে কিন্তু জীবনের সব দুঃখ কষ্ট সেই আগের জায়গায় আগের মতোই থাকবে।

বলেছিলাম- তোর সুখের জন্য সব করতে পারি। কিন্তু তোর সুখের জন্য তোকেই ভুলতে হবে তা কখনো ভাবি নাই।

যাকে ভালোবাসার নাম করে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করবে।

মন ভাঙা একটা মানুষ আর ডানা ভাঙা একটা পাখি জানে এই জীবনে আগের মতো উড়ে বেড়ানো কতোটা কষ্টকর।

অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা বোকামি।

জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়।

মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, অসহায়ের মতো কেঁদেছিলাম তারপরেও সে আমার হয়নি।

সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না। কারন, এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের বড়ই অভাব।

জীবনে পিছিয়ে পড়া বলে কিছু হয়না। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় সামনে চলে আসে।

সবচেয়ে বড় অভাব হলো, আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা।

মাঝে-মধ্যে যখন বলি আমি খুব ভালো আছি তখন আমার খুব ইচ্ছে করে কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে আমায় জড়িয়ে ধরে বলুক আমি জানি তুমি ভালো নেই।

কি দারুণ অংক শেখালে! নিজেকে অন্যের সাথে যোগ করে আমায় বিয়োগ করে ভালোবাসার ফলাফল শূন্য দেখালে।

রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার। কই! মা’তো আমায় ছেড়ে যায়নি।

জীবনে এমন কিছু সময় আসে যখন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।

অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি তাকে নিজ দায়িত্বে কাঁদায়।

বেঈমান কখনো দূরের মানুষ হয়না। খুব কাছের পরিচিত মানুষগুলোই হয়।

একজন মানুষ যতোটা কষ্ট প্রকাশ করে, তার চেয়ে হাজার গুণ কষ্ট বুকের ভিতরে জমিয়ে রাখে।

মানুষ দুইটা সময় চুপ করে থাকে। যখন তার কথা বলার কিছু থাকে না এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না।

অবহেলা করো না, অবহেলা বড়ই খারাপ জিনিস। অবহেলা পাইতে পাইতে মানুষ একদিন পাখি হইয়া যায়।

বাস্তবতা এমন একটি শব্দ যার মধ্যে রয়েছে হাজারো মানুষের ব্যর্থতার গল্প।

মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যা শুধুমাত্র নিজেকেই সামলে নিতে হয়।

জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়।

জীবনে কষ্ট দেওয়ার মতো অনেক মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বুঝার মতো একজনও পাইনি।

এই শহরে প্রচুর অভাব। কারও শিক্ষার, কারও ভালোবাসার, কারও ভাতের আবার কারও মনুষত্বের।

সে কখনো আমার ছিল না অথচ আমি সবাইকে বলেছিলাম, সে সবার মতো না।

হঠাৎ বহু বছর পর আমাকে এক নজর দেখার ইচ্ছে জাগবে তোমার! হয়তো সেদিন খবর পাবে আমি আর নেই মায়ার এই পৃথিবীতে।

সে ঠকিয়ে বিচারক আর আমি ঠকে প্রতারক হয়ে গেলাম!

ভালোবাসা বড়ই অদ্ভুত। যতোটা হাসায় তার চেয়ে অনেক বেশি কাঁদায়।

কাউকে মিস করা কতোটা কষ্টদায়ক একমাত্র সেই বুঝে যে প্রতি মূহুর্তে তার প্রিয়জনকে মিস করে।

সাদা কাপড়ে জড়ানোর পরে সবার ভালোবাসাই বেড়ে যায় – এটাই দুনিয়ার নিয়ম।

পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো নিজের মন। কারন, নিজের হয়ে অন্যের জন্য কাঁদে।

সময় ভালো যাচ্ছে না। সময়ের সাথে সাথে পাশে থাকা মানুষগুলোও সময়ের মতোই বদলে যাচ্ছে।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Comments