মানুষ তাকেই আকড়ে ধরে বাঁচতে চায়, যার কাছে সে বিশ্বাস, যত্ন, সম্মান আর মানসিক শান্তি পায়।
মানতে কষ্ট হলেও এটাই বাস্তব যে,
প্রতিটা মানুষই তাঁর প্রিয়জনদের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায়।
প্রিয়, চিন্তা করিস না। আমি ঠিক
ততোটাই দূরে সরে যাবো যতোটা দূরে গেলে তুই তোর প্রিয় মানুষটার সাথে ভালো থাকবি।
স্বার্থের দুনিয়ায় তুমি যাকে ভাববে
প্রিয়জন, দিন শেষে সেই বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন।
জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার
যতোটুকু প্রয়োজন ঠিক ততোটুকুই ব্যবহার করে।
অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য জ্ঞানী
চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি শান্ত তাহার রূপ।
জীবনে একা থাকতে শেখা প্রয়োজন।
কারন, সবচেয়ে খারাপ মূহুর্তগুলো একাই কাটাতে হয়।
সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা
দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়।
বেঈমান মানুষগুলো কখনো কাঁদে না
আর স্বার্থপর মানুষগুলো কখনো কোন স্মৃতি মনে রাখে না।
প্রিয় মানুষগুলোকে বেশিদিন নিজের
করে রাখা যায় না। হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়।
পৃথিবীতে কোন সম্পর্কেরই গ্যারান্টি
নেই শুধু মা-বাবা ছাড়া। একমাত্র মা-বাবা’ই সন্তানকে ছেড়ে যান না। তাছাড়া, বন্ধুত্ব,
ভালোবাসা, আত্মীয়-স্বজন সবাই স্বার্থের কারনে ছেড়ে যায়।
কাফনের কাপড় এক আজব জিনিস। যে
বানায় সে বিক্রি করে দেয়। যে কিনে সে ব্যবহার করে না। আর যে ব্যবহার করে সে জানেই না।
নিজের ছায়াকে জিজ্ঞেস করলাম, কেন
চলিস আমার সাথে? সে হেসে উত্তর দিলো, কে আছে তোর আমি ছাড়া।
সম্পর্কের মধ্যে অর্থ নয়, বিশ্বাসের
প্রয়োজন। আর ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন হয়।
তেল দিয়ে রাখতে পারিনি তাই প্রদীপ
নিভে গেছে, সবসময় বাতাসের দোষ দিয়ে কি হবে!
যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা
থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। যখন যোগ্যতা হয় তখন ভালোবাসার মতো
মন থাকে না। কারন, কষ্ট পেতে পেতে মনটা একসময় নষ্ট হয়ে যায়।
সত্যকে চাপা দেওয়ার নাম হচ্ছে
মিথ্যা আর মিথ্যাকে চাপা দেয়া যায় যা দিয়ে তা হচ্ছে ধোকা।
এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা
খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে।
বাস্তবতা কি জানেন, ষড়যন্ত্র করে
কাউকে সাফল্য পেতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে এমন কাউকে বড় হতে
দেখিনি তবে সমাজে ঘৃণিত হতে দেখেছি।
গভীর রাতে নিজেকে যখন অনুভব করি
তখন মনে হয়, একমাত্র আল্লাহ ছাড়া আমাকে বোঝার মতো দ্বিতীয় আর কেউ নেই।
কারও ক্ষতি করার আগে মনে রেখ,
তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন।
কিছু কষ্টের কোন ব্যথা হয় না।
শুধু দু’চোখের পানি ফেলানো ছাড়া আর কোন উপায় থাকে না।
পোকা আর ধোকা দুটো আলাদা হলেও
গুণ কিন্তু একই। পোকা মানুষের মাঠের ফসল নষ্ট করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে।
ফুল নাকের কাছে নিয়ে শুকতে হয়,
আর পঁচা জিনিসের দূর্গন্ধ এমনিতেই আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় কিন্তু অযোগ্য’রা
আপনা-আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়।
ভাঙ্গা সব কিছুই বিক্রি হয়, ফেরিওয়ালা
এসে ডেকে নিয়ে যায় রোজ এ পাড়া ও পাড়া থেকে। শুধু ভাঙ্গা মানুষ কেউ নেয় না, কেউ ডাকেও
না। মন তো জুতা নয় যে, বার বার সেলাই করে জুড়ে রাখবো।
মুখোশ পরে চলছে সবাই - ঠোটে নকল
হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় একটু বেশি।
তোমার বয়স কত – ১৬, ১৮ বা ২০।
এটা তোমার জীবনের সূচনা। এই সময় প্রেম ভালোবাসায় জড়াতে যেও না। নয়তো, এটাই হবে তোমার
জীবনের উপসংহার।
ছেড়ে যাওয়া মানুষগুলো কখনো বুঝবে
না যে, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতোটা ভারী হয়।
রাগ কন্ট্রোল করতে শেখো। রেগে
গিয়ে কিছু করার আগে একবার ভেবে দেখো। কারন, প্রতিটা রাগই কিন্তু জীবন থেকে কিছু না
কিছু কেড়ে নেয়।
কিছু পাওয়ার আশায় অনেক কিছু হারিয়ে
ফেলার নামই হয়তো জীবন।
আগে মানুষের কাপড় ছিল নোংরা আর
অন্তর ছিল পরিষ্কার। আর এখন মানুষের কাপড় পরিষ্কার কিন্তু অন্তরটা নোংরা।
অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে,
যারা আজ পর্যন্ত নিজের জীবনের সাথে নিজের হিসাবটা আজও মিলাতে পারেনি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক
দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকার জন্য অসংখ্য
ধন্যবাদ।
Comments
Post a Comment