57

খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আমিও আমার বাবার মতোই ভালো মানুষ হতে চাই।

ছোটবেলা ভেবেছিলাম, বড় হয়ে সব দুঃখগুলো গুছিয়ে নেব। বড় হয়ে দেখি, সব সুখ ঐ শৈশবেই ফেলে এসেছি।

ও আল্লাহ, আপনি আমার সমস্যাগুলো সবচেয়ে ভালো জানেন। সুতরাং আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য যা ভালো তা আমাকে দান করুন।

আমার থেকে কেউ যদি তোমাকে একটুও বেশি ভালোবাসে তাহলে আমাকে ভুলে যেও। কারন, আমি চাই তুমি সুখে থাকো।

সব রাজকণ্যার স্থান রাজপ্রাসাদে হয় না। কিছু রাজকণ্যার স্থান ফুটপাতেও হয়।

কি খুঁজছো – আপন মানুষ! আকাশের দিকে তাকাও। আল্লাহ ছাড়া কাউকেই আপন মনে হবে না।

পৃথিবীতে মা-ই হলো একমাত্র নারী যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। মায়ের মতো বিশ্বাসী এই পৃথিবীতে আর একজনও নেই।

দুনিয়াতে কেউ কারও আপন হয় না। কথা একটু এদিক ওদিক হলেই কথা বলা বন্ধ করে দেয়।

দিন শেষে ভালো থাকুক সেই মানুষগুলো যারা স্বার্থের টানে কাছে এসে আবার প্রয়োজন শেষে দূরে সরে গেছে!

নামাজ শেষ করে এক বন্ধু আরেক বন্ধুর জন্য অপেক্ষা করাটা পৃথিবীর সুন্দরতম অপেক্ষা!

আল্লাহ যখন কাউকে খুব বেশি ভালোবাসেন তখন তাকে সবদিক থেকে একা করে দেন যাতে সে তার আল্লাহকে খুঁজে পায়।

গন্তব্য যদি মাটির নিচেই হয় তাহলে এতো আকাশ ছোয়ার স্বপ্ন কেন!

দুনিয়াতে এমন অনেক মানুষের সাথে আপনার সাক্ষাত হবে যাদের সাথে জীবনে আর দ্বিতীয় বার আর সাক্ষাত হবে না। সুতরাং চেষ্টা করুন প্রতিটা সাক্ষাতে মুগ্ধতা রেখে আসার।

আমার নীরবতায় তুমি যদি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি।

দুর্বলতা জেনেও যারা মানুষকে কষ্ট দেয় না তারা আসলেই খুব সুন্দর মনের মানুষ।

সিজদায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করা মানুষগুলো যেদিন কবুল হয়ে যাবে সেদিন তাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না।

কত জনের কাছে কত কিছুই আশা করেছি – সব শেষে শুন্য হাতে ফিরে এসেছি।

যেটা ভাগ্যে নেই সেটার জন্য শত কাঁদলেও পাওয়া যায় না।

আমি আজও এই প্রশ্নের উত্তরটা পেলাম না। আসলে ঠকায় কে – মানুষ নাকি ভাগ্য!

ভেতরটা বুঝার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারও নেই।

সালাম দিয়ে কথা শুরু করার মতো সুন্দর কিছু আর হতে পারে না।

আত্ম-সম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়।

খারাপ সময় এলে কখনও কখনও পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায়! কিন্তু খারাপ সময়ের সাথে লড়াই করলে একদিন পায়ের তলায় পুরো পৃথিবী পাওয়া যায়।

কেউ কি জানো! শত মানুষের ভিড়ে একটা মানুষ একলা একলা থাকে, বাহিরে তার মিথ্যে হাসি ভিতরে কষ্ট লুকিয়ে রাখে।

এই দুঃখটার কোন স্বান্তনা হয় না – “আমারে কেউ আমার মতো কইরা ভালোবাসলো না”।

অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়। তবুও এমন ভান করি যেন আমি কিছুই শুনি নাই।

ইয়া আল্লাহ, মনের গোপন কথাগুলো তো তুমি জানো। একদিন চাওয়া-পাওয়া গুলো পূর্ণ করে দিও।

ফায়সালা রবের হাতে ছেড়ে দিন আর আশ্রয় নিন জায় নামাজে। দেখবেন, হঠাৎ করেই অগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে।

পুরুষ কখনো কারও প্রিয় হয় না। তাদের চোঁখে মেঘ জমে কিন্তু বৃষ্টি হয় না।

কাউকে অতোটা কষ্ট দিও না, যতোটা কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায়। কারন, চুপ হয়ে যাওয়ার মতো ভয়ংকর অভিশাপ আর দ্বিতীয়টি নেই।

একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন – হারাম ছেড়ে হালাল পথে ফিরে আসার সিদ্ধান্তটা কতই না উত্তম ছিলো!

দিন শেষে টাকা ছাড়া পুরুষ মানুষের কোন মূল্য নেই – সেটা নিজ ঘরে আর বাহিরে হোক।

কখনো কখনো আল্লাহতায়ালা ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে, যাতে আমরা তাকে স্মরণ করি।

আপনি ভালো নাকি খারাপ সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করেন। আপনি ভালো সেটা কারও কাছে প্রমাণ করার প্রয়োজন নেই। যার মানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাববে। লোকে কি বললো তা এড়িয়ে চলুন।

শখের বয়সে যারা পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন তাদের শেষটা অনেক সুন্দর হোক।

নিজের দূর্বলতাগুলো কাউকে বলতে নেই। যত আপন মানুষই হোক না কেন, পৃথিবীতে দূর্বলতার সুযোগ সহজে কেউ হাতছাড়া করতে চায় না।

টাকা পয়সার অভাবে নয় – মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষের ব্যবহারে।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশা রইলো।

Comments