সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে
ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই
থামিও না – এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরী করো, নিয়মিত জ্ঞান চর্চা করো,
কঠোর পরিশ্রম করো এবং তোমার লক্ষ্য অর্জন করার জন্য সদা প্রস্তুত থাকো।
একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় গুণ
হলো সে প্রশ্ন করে। তাকে প্রশ্ন করতে দিন।
যদি আমরা স্বাধীন না হই তবে কেউ
আমাদের সম্মান করবে না।
আমরা সবাই এটা জানি না যে, আত্মসম্মান
আসলে আত্মনির্ভরতার সাথেই আসে।
যদি কোন দেশকে দুনীর্তিমুক্ত এবং
মানুষের মনকে সুন্দর করতে হয় তবে তা কেবলমাত্র তিনজন করতে পারে। তারা হলেন – মাতা,
পিতা এবং শিক্ষক।
এটা খুবই স্পষ্ট যে, যারা পরিশ্রম
করে আল্লাহর সাহায্যটা তাদের কাছেই সবার আগে আসে।
যখন আমরা কোন সমস্যার মোকাবিলা
করি তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে খুঁজে পাই।
অসফল হলে আমরা ভাবি, সমস্ত সুযোগ-সুবিধা আমাদের কাছে ছিল – আমাদের কেবল তা খুঁজে বের
করার প্রয়োজন ছিল।
শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া
– কোন দূর্ঘটনা নয়।
যুদ্ধ কোন সমস্যার স্থায়ী সমাধান
নয়।
বুদ্ধি দীপ্ত মস্তিষ্কের সামনে
কোন প্রতিবন্ধকতাই দাঁড়াতে পারে না।
প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব
বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয়
এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই পৃথিবী বসবাসের জন্য আরও
ভালো স্থানে পরিণত হবে।
মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির
সম্মুখ্যীন হওয়া উচিত। কারন, তা সফলতার আনন্দ বোঝার জন্য জরুরী।
কোন ধর্মেই তার অস্তিত্ব বজায়
রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনিবার্য – এমন কথা বলা হয়নি।
আমি হাতিয়ারের প্রতিযোগিতার বিশেষজ্ঞ
নই।
আপনার স্বপ্ন সত্যি করার আগে আপনাকে
বার বার স্বপ্ন দেখতে হবে এবং কাজ করতে হবে।
অনেক বছর ধরে আমি আমার আকাশে ওড়ার
স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি। কোন মেশিনকে স্ট্রাটোস্ফিয়ার এর উপরে আরও উপরে নিয়ে যাওয়া
আমার স্বপ্ন।
নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য
আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে।
এমন অনেক নারীই আছে যারা সমাজে
বিরাট পরিবর্তন এনেছে।
মহান শিক্ষক দ্বারা জ্ঞান, আবেগ
ও সমবেদনা নির্মিত হয়।
রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা
উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে।
যেখানে হৃদয় সৎ সেই ঘরে সবকিছু
সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন দেশে নিয়ম থাকে। আর যখন
দেশে নিয়ম থাকে তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে।
বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর
উপহার। আমাদের তাকে বিকৃত করা উচিত নয়।
এখন আঙ্গুলের একটি ক্লিকে পাওয়া
তথ্য আমাকে আশ্চর্য করে।
আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত
নয় এবং সমস্যা যেন কোনভাবেই আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে।
সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের
মতো। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না।
সবচেয়ে অসুখী মানুষের দিকে লক্ষ্য
করুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন।
আপনি যদি কোন কিছু ভালোভাবে করতে
না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন।
বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক
সময় বড় ঝুঁকি নিতে হবে।
মাইক্রোসফ্ট লোভের দ্বারা নয় বরং
নতুন উদ্ভাবন ও নিরপেক্ষতার দ্বারা তৈরী হয়েছে।
পরোপকার করার জন্য সৃজনশীলতার
প্রয়োজন হয়ে থাকে। ঠিক যেমন ধ্যান আর কৌশল একটা ব্যবসাকে তৈরী করার জন্য প্রয়োজন।
আমাদের প্রচুর টাকা ঢালতে হবে
আমাদের স্বভাবের পেছনে যদি তা আমরা বদলাতে চাই।
মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়।
যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখনও মানুষ সেটাকে ভয় পেয়েছিল।
নিজেকে পৃথিবীর কারও সাথেই তুলনা
করবেন না। যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন।
আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই
আপনি শিক্ষাগ্রহণ করতে পারবেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস।
আপনার জীবনকে কে বদলে দেবে – আর
কেউ নয়, আপনার দৃষ্টিভঙ্গি।
এপিজে আব্দুল কালাম এবং বিল গেটস
এর কথাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লীজ। এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশা রইলো।
Comments
Post a Comment