কথাগুলো আপনার জীবন বদলে দেবে - Video 105

 জীবনে শান্তি খুঁজতে গিয়ে কারও অশান্তির কারন হইয়ো না। ধৈর্য্য ধরো, শান্তি না এলেও অশান্তির আঁচ তোমার শরীরে লাগবে না।

সম্পর্ক রক্ষা করা খুবই কঠিন কাজ। হোক সেটা ভালোবাসার সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক। কারন, শুধুমাত্র টাকার জন্য কিছু সম্পর্কে ফাটল ধরে যায়।

জীবনের কিছু অপূর্ণতাকে নিয়তি হিসেবে ধরে নিও। যেটাতে তুমি সফল হওনি সেটা নিয়ে অযথা টেনশন না করে নতুন কিছু করার জন্য মনোযোগী হওয়া উচিত।

বর্তমান যুগে পৃথিবীতে ভালো মানুষের ভাত নেই, আমি বলবো কদর নেই। আবার, খারাপ হলে ভাত থাকলেও সম্মান নেই, পরকালে রক্ষা নেই।

ব্যস্ততা মানুষকে অনেক কিছু থেকে দূরে সরিয়ে দেয়। ব্যস্ততার অজুহাত দিয়ে কারও সাথে সম্পর্ক নষ্ট করো না। মনে রেখ, ব্যস্ততা যেন নিস্তব্ধতায় পরিণত না হয়।

ভালো চাকরি হয়নি, টেনশন করো না। শিক্ষার লক্ষ্য কখনো চাকরি পাওয়া হতে পারে না। তুমি শিক্ষা অর্জন করেছো এটাই সবচেয়ে বড় কথা।

যেসব মানুষ স্বয়ং সৃষ্টিকর্তাকে ভয় পায় না, তাদের থেকে দূরে থেকো। তাদের সাথে তর্ক করতে যেও না। তারা নিজেরাও ধ্বংস হবে এবং তোমাকেও ধ্বংস করবে।

জীবনটা ফুলের বিছানা নয়। ফুলের বিছানায় নিজেকে শায়িত করতে হলে অনেক কাটার আঘাত, ঘাত-প্রতিঘাত সহ্য করে নিতে হয়।

কষ্ট পেলে একাকী কেঁদে নিও। বিচারটা তোমার রবের কাছেই দিও। ফলাফলটা চাক্ষুস দেখতে পাবে।

অমানুষদের সাথে কখনো বন্ধুত্ব করো না। এরা তোমাকে কখনো মানুষের কাতারে যেতে দেবে না।

শুধুমাত্র টাকার অভাবে যাদের স্বভাব নষ্ট হয়ে যায়, তাদের সাথে খারাপ আচরণ করো না। কারন, অভাবটা সাময়িক আর সম্পর্কটা সারা জীবনের।

ভালোবাসা কখনো অপরাধ নয়। কিন্তু ভালোবাসার নাম করে কারও মন ভাঙলে তার বিচার অবশ্যই হবে।

আমরা যখন বড় হই তখন আমরা বুঝতে পারি যে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা দুনিয়ায় এসেছি। কিন্তু কয়জনই বা পারি সেই লক্ষ্য পূরণ করতে। পৃথিবীর বিভিন্ন মোহ আমাদেরকে আবিষ্ট করে রাখে।

যে ব্যক্তি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারে, সে ব্যক্তি পৃথিবীর সব কিছু জয় করতে পারে।

কারও মনে কষ্ট দিও না। কারন, অযথা কারও মনে কষ্ট দিলে তা অভিশাপ হয়ে ফিরে এসে তোমার জীবনকে তছনছ করে দিতে পারে।

সত্যিকারের ভালোবাসায় রাগ থাকলেও আঘাত থাকে না, অভাব থাকলেও স্বভাব নষ্ট হয় না, মৃত্যুর মুখেও কেউ কাউকে ছেড়ে যায় না।

সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যে পর্যন্ত কেউ অর্জন করে না, সেই পর্যন্ত তার জীবন অসমাপ্তই থেকে যায়।

জীবনে চাহিদা থাকবেই। টাকা বেড়ে গেলে চাহিদা বেড়ে যায়। সেই ব্যক্তিই সুখী যে তার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে।

আধুনিক যুগে সব কিছু আধুনিক হলেও মানুষের মন আধুনিক হচ্ছে না। মানুষ শুধু অমানুষ হয়ে যাচ্ছে দিনের দিন। মানুষের মধ্যে বর্বরতার যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে।

টিকে থাকা এক জিনিষ আর ভালো থাকা আরেক জিনিষ। চেষ্টা করলেই হয়তো টিকে থাকা যায় কিন্তু ইচ্ছা করলেই ভালো থাকা যায় না।

কিছু মানুষ তার স্বপ্নগুলো চোখের জ্বলে ভাসিয়ে দেয়। হয়তো পারিবারিক চাপে, হয়তো অভাবের তাড়নায় অথবা কারও স্বপ্ন পূরণের স্বার্থে। আমি নিশ্চিত এই মানুষগুলোর জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে।

মানুষের চোখের জ্বলের মূল্য যদি পরিমাপ করা যেতো তাহলে এর চেয়ে দামি আর কিছুই থাকতো না পৃথিবীতে।

নিজেকে শেষ করে দিও না। সমস্যা নিয়েই মানুষের জীবন। শুধু চেষ্টা করো। একবার নয় – বার বার। তুমি বিফল হবে না।

অপরূপ সুন্দরীকে একাকী পাওয়া স্বত্তেও যদি নিজের চরিত্র ঠিক রাখতে পারো, যৌন লালসাকে নিয়ন্ত্রণ করতে পারো, জেনে নিও- তুমি সাধারন কেউ নও, নিশ্চিত অসাধারন কেউ।

হাসি দিয়েই বিশ্ব জয় করা যায়। কিন্তু হাসির আড়ালে থাকা কষ্টটা কেউ বুঝতে পারে না।

আত্মহত্যা করে যদি পরকালে ভালো থাকা যেতো তাহলে প্রতিদিন অসংখ্য মানুষ আত্মহত্যা করতো। বুক ভরা চাপা কষ্ট নিয়ে কেউ আর বেঁচে থাকতো না।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন – এই কামনাই করছি।

Comments