হঠাৎ করে কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে মনে রেখো, হয় তোমার কোন কথা তার মনে আঘাত দিয়েছে নয়তো তার মন অন্য কারও মনের সাথে জোড়া লেগেছে।
কোন ব্যক্তিকে তুমি সাহায্য করলে পৃথিবী বদলে যাবে না ঠিকই কিন্তু
যাকে সাহায্য করলে তার পৃথিবীটা বদলে যেতে পারে।
এক মিনিটে কখনো জীবন বদলে যায় না কিন্তু এক মিনিটে নেয়া সিদ্ধান্ত
বদলে দিতে পারে তোমার জীবন।
জীবনে দুটো বিষয় অবশ্যই মনে রাখা উচিত। এক- তোমার চিন্তা-ভাবনার
উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো আর দুই- তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি
মানুষের সাথে থাকো।
আপন অনেক ছিলো কিন্তু যখন পেছনে তাকিয়ে দেখেছি তখন কেবল ছায়াটাই
আমার সাথে ছিলো।
স্বাদ ছেড়ে দিলে জীবনের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ
আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ।
যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা
করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহাসুখী।
আপনি যদি জীবনকে খুব ভালো করে বুঝতে চান তাহলে আপনাকে তিনটি
জায়গায় যেতে হবে। যথা- হাসপাতাল, কারাগার এবং কবরস্থান।
হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর
নয়, কারাগারে গেলে বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস আর কবরস্থানে আপনি
বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই, আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের
ছাদ হবে।
দুঃখজনক হলেও সত্য যে, পৃথিবীতে আসার সময় আমরা যেমন কিছু নিয়ে
আসি না তেমনি পৃথিবী থেকে চলে যাওয়ার সময়ও আমরা কিছু নিতে পারি না।
জীবন থেকে ভালোবাসা কখনো শেষ হয় না। কেবল প্রকাশ করাটা বন্ধ
হয়ে যায়।
জীবনে একটি ভুল মানুষকে ভুলতে গেলে একটি সঠিক মানুষের প্রয়োজন
হয়।
অযোগ্য কাউকে কোনদিন টেনে তুলতে নেই। তাহলে দেখবেন, একদিন সে
আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন করবে।
বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারী থাক আমি দুঃখ নিলাম।
কষ্ট হলেও জীবন থেকে দুটো জিনিস হারানো উচিত না। এক- তোমার
নিজস্বতা এবং দুই- তোমার আত্মসম্মান।
সেক্রিফাইস করাটা জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তবে সেটা সবসময়
অন্যের জন্য নয়, বেশিরভাগ ক্ষেত্রেই নিজের জন্য।
এমন কাউকে ভালোবেসো যে তোমায় কষ্ট দিয়ে নিজেও কষ্ট পায়। তুমি
কখনো কাঁদলে সে এমনিতেই কেঁদে ফেলে।
হৃদয় যখন দুঃখী হয়ে যায় তখন জীবনটাকেই বোঝা মনে হয়।
মনে রেখ, জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী হতে
পারবে।
বিশ্বাস খুব দামী জিনিস। এর মূল্য সবাই দিতে পারে না। তাই এই
দামী জিনিসটি সবার কাছে আশা করবেন না।
আবেগপ্রবণ মানুষ খুব বেশি বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে
বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি এবং কষ্টও পায় বেশি।
কে বলেছে ভালোবাসা পরিমাপ করা যায় না? ভালোবাসা পরিমাপ করা যায়
আর তা হলো বিশ্বাস দিয়ে। যাদের বিশ্বাসের পরিমাণ যতো বেশি থাকবে তাদের ভালেবাাসার পাল্লা
ততো ভারী হবে।
কারোর দিব্যি খেয়ে মিথ্যা কথা বললে কেউ মারা যায় না। মারা যায়
শুধু বিশ্বাসটা।
অন্য সব মানুষের চেয়ে বেশি বিশ্বাস করো নিজেকে। তোমার কি করা
উচিত তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না।
আপনি যদি জীবনে শান্তি চান তাহলে মানুষের সব কথাকে কানে নেবেন
না। জীবন মানে এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়।
জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করতে পারে। সাহসী তারাই যারা
পরাজয় নিশ্চিত জেনেও মাঠ ছাড়ে না।
সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায়
ফেলে আর না হয় কাউকে না দিয়ে ধৈর্য্যের পরীক্ষায় ফেলে।
কর্ম আর ভাগ্যের মধ্যে একটি মধুর সম্পর্ক রয়েছে। ভাগ্য দিয়ে
যা পাওয়া যায় কর্ম দিয়ে তা অর্জন করা যায়। দরকার শুধু মাত্র ধৈর্য্য।
Comments
Post a Comment