কথাগুলো আপনার জীবন বদলে দেবে - ভিডিও 108

কোটি টাকার হীরাকেও অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতি লাগে। তাই জীবনে কাউকে কোনদিন ছোট মনে করবেন না।

পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা দু’টাকার জন্য বন্ধ থাকে!

সুখে থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজের যা আছে তাই নিয়ে আপাতঃ সন্তুষ্ট থাকা।

অহংকার আর হিংসা করো না। কারন, এই পৃথিবীতে মাটির উপরে যতো মানুষ আছে তার থেকে বেশি মানুষ মাটির নিচে শুয়ে আছে।

জীবনে চলার পথে একটু খেয়াল রাখবেন, মানি ব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়।

ভাগ্য হলো লিফটের মতো যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে। আর পরিশ্রম হলো সিড়ির মতো যা কখনো বন্ধ হবে না। সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে।

জীবনের প্রতিটি ধাপ শুরু হয় শুন্য থেকে। কেউ একশো থেকে কোন কিছু শুরু করতে পারে না।

কোন রকম দ্বিধা-দ্বন্দ্য ছাড়াই আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার যা আছে সেটাই ব্যবহার করুন আর আপনি যা করতে পারেন সেটাই করুন।

যার নিজের উপর বিশ্বাস অপরিসীম সে কখনো অন্যের উপর নির্ভরশীল থাকে না।

ভালোবাসার নাম করে জীবনে আসা মানুষগুলো সারাজীবন পাশে থাকে না। কোন না কোনভাবে তারা দূরে সরে যায়। তাই নিজেই নিজেকে ভালোবাসতে শিখুন।

কোন কাজ যদি শুরুই করতে না পারেন তাহলে তা কখনো শেষ হবে না।

বোকা মানুষগুলো অনেক সময় বিরক্তির কারন হতে পারে কিন্তু তাদের দ্বারা কেউ কোনদিন প্রতারিত হয় না।

কোন সম্পর্ক কখনো দুজনের সম্মতিতে ভাঙে না। একজন তার সুবিধার স্বার্থে দূরে সরে যায় আর অপরজন দূরে সরে যাওয়া মানুষটির সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়।

ধোকা দেয়া মানুষগুলো চালাক হতে পারে কিন্তু ধোকা খাওয়া মানুষগুলো বিশ্বাসী হয়।

ভালো সময়গুলো সব সময় আমাদের আনন্দ দেয় আর খারাপ সময়গুলো অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে শেখায়।

যারা কাউকে ভালোবাসতে ভয় পায় তারা আসলে আসল এবং নকল ভালোবাসার সঠিক মানেটা জানে।

যে একা থাকতে পছন্দ করে সে কখনোই নিঃসঙ্গ নয়, সে তার নিজস্ব জগৎটাকে আর নিজেকে নিয়ে ভালোবাসায় লিপ্ত থাকে।

অপমান একটি তীরের মতো, যতই ভুলতে চাইবেন ততোই তা হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।

শরীরের সব থেকে দামী অংশ হলো মন যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।

অন্যকে বার বার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না।

যে যতো বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে ততো বেশি দুঃখ-কষ্ট সহ্য করতে হয়। কারন, নরম মাটিতে কোদাল চালাতে সবাই পারে।

স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। কারন, যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়।

সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়। কারন, সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান।

বেশিরভাগ মানুষের জীবনের ক্ষেত্রে কষ্ট কখনো কমে যায় না, কেবল সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়।

জীবনে বার বার আঘাত পেলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যতো বেশি মিষ্টি সেই গাছে ততো বেশি ঢিল ছুড়ে মারা হয়।

কারও পতন দেখে যদি আপনার আনন্দ হয় তাহলে বুঝে নেবেন আপনার অধঃপতন হয়েছে।

ছুড়ির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কিছু প্রিয় মানুষের কথার আঘাত!

নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু-চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না।

যে মানুষটা সবার খেয়াল রাখে একদিন তার খেয়াল রাখার মতো কেউ থাকে না। ভাগ্যের কি নির্মম পরিহাস!

বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া কখনো অন্যের অনুভূতি বোঝে না।

রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে পুষে রাখলে দুরত্বের সৃষ্টি হয় আর সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – ধন্যবাদ।

 

Comments