কথাগুলো আপনার জীবন বদলে দেবে - ভিডিও 109

গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। আমাদের সমাজে বন্ধু নামে এমন হাজারও শত্রু রয়েছে।

কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে – এটাই বাস্তব।

শান্তিতে থাকার সবচেয়ে সহজ উপায় হলো – তর্কে যাওয়া যাবে না, অল্প হেসে এড়িয়ে যাবেন।

জীবনে যাকে-তাকে পথ দেখাবেন না। বেঈমান আর বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই তারা কাটা বিছিয়ে দেবে।

দূরত্ব কোনো বিষয়ই নয় যদি সম্পর্কের গভীরতা অটুট থাকে।

ব্যস্ততা আর বাহানা মোটামুটি একই সুত্রে গাথা। কেউ সত্যিই ব্যস্ত থাকে আর কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত থাকে।

সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর সুন্দর ধৈর্য্য হলো অভিযোগ না রেখে ধৈর্য্যধারণ করা।

ভেঙে যাওয়া মানে এটা নয় যে, জীবন শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন অধ্যায়ের সূচনাও হয়।

নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কারন, খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না।

সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে।

যাদের তুমি কাছের ভাবো কোন কোন সময় তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমায় নিয়ে গভীর সমালোচনা।

যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন- তার সাথেই আপনার রাগারাগি বেশি হচ্ছে। এটা আসলে সুত্রের মতো।

সরল মানুষগুলোর জীবনের সবচেয়ে বড় ভুল হলো কিছু মানুষের অভিনয় কখনো বুঝতে না পারা।

মানুষ তখনই অহংকার শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু সহজেই পেয়ে যায়।

জীবনে ঠকলে হয়তো সামান্য আর্থিক ক্ষতি হয়, বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু।

যারা সবসময় অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড় চরিত্রহীন।

অপেক্ষা হলো এক ধরণের মানসিক যন্ত্রণার মতো। তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য আবার কখনো মৃত্যুর জন্য।

কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে তা কেবল সময়ই বলে দেয়।

অনুভূতি, ভালোবাসা ও মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আপনাকে আঘাত করার ততো কম সুযোগ পাবে।

আঘাত সহজেই ভোলা যায় কিন্তু অপমান হৃদয়ে গেঁথে যায় যা এতো সহজে ভোলা যায় না।

মনে রাখবেন, আঘাত ছাড়া কখনোই জীবনে উন্নতি করা যায় না।

বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ।

সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে নতুন নতুন পথ দেখাতে।

যে তোমার মন খারাপের কারন খোঁজে না বা বুঝে না, সে তোমার নীরব কান্নার শব্দও শুনতে পায় না।

তোমার দূর্বলতা জানা স্বত্তেও যে তোমায় আঘাত করলো না, তুমি নিঃসন্দেহে তার কাছে তার প্রিয় মানুষ।

কিছু মানুষের খরচের স্টাইল দেখেই বোঝা যায়, টাকাগুলো কোন পথে উপার্জন হয়েছে।

জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের ভালো বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়।

পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দেয়।

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা। কেননা এরা সবসময় ভালো মানুষের ভীড়েই অবস্থান করে।

সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা।

লক্ষ্য করলে দেখবেন, আপনি কোন কোন মানুষের কাছে হঠাৎ খুব প্রিয় হয়ে যান। কারনটা হলো আপনাকে তাদের সেই সময় প্রয়োজন।

ফুল সবার প্রিয় ও সবাই ভালোবাসে। কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না।

সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ। আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় আসল সিনেমা।

রাগ এবং ঝড় দুটোই থেমে যাবার পর বোঝা যায় কতোটা ক্ষতি হয়েছে। এই দুটো থেকেই সবার সাবধান থাকা উচিত।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনাই করছি।

Comments