কথাগুলো আপনার জীবন বদলে দেবে - ভিডিও 110

বউকে খুশি করতে চুড়ি, শাড়ী, চকলেট, ফুল ও আইসক্রিমসহ কতকিছুর দরকার হয়। অথচ স্বামী কত সহজে সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়।

কথা শিখতে একজন মানুষের দুবছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি কথা বলা উচিত নয় তা শিখতে সারাজীবন লেগে যায়।

যার মন সুন্দর তার ভাগ্য খারাপ; কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে।

যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়।

তোমার পায়ে যদি জুতো নাও থাকে তবে হাতে বই যেন অবশ্যই থাকে। কারন জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে।

আবেগ প্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি।

যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়।

এক টাকাও যদি না থাকে তবুও সে গরিব নয়, গরিব তো আসলে যার কোনও স্বপ্ন নেই, জীবনের কোনও লক্ষ্যও নেই।

মানুষ কখনও ইচ্ছা করে কাঁদে না। কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো।

মানুষ সুন্দর হলেই তার হাসি সু্ন্দর হয় না। সুন্দর হাসির জন্য দরকার একটি সুন্দর মন।

কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না। তাই বলে নিজেকে মূল্যহীন করবেন না।

মনে রেখ, সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না।

কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দাও। ঝামেলা হলে ছেড়ে দাও। অপমান করলে হেসে চলে এসো।

জীবনে ভুল করাটা দোষের কিছু না। কিন্তু ভুল করে ভুল স্বীকার না করাটা অবশ্যই দোষের।

দিনশেষে ভালো থাকতে গেলে কি লাগে জানো? সারাদিনের গল্পগুলো বলতে পারবে এমন একজন মানুষ লাগে।

হাতের উপর হাত রাখা খুবই সহজ। কিন্তু সেই হাত সারাজীবন বয়ে বেড়ানো খুবই কঠিন।

চোখের জল কখনো বৃথা যায় না। প্রতিটি ফোঁটায় কিছু না কিছু শেখার থাকে।

নিজের জায়গায় দাড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারা যায় না। পরিস্থিতিটা যার – কষ্টটা শুধুই তার।

অনেক বেশি অপমানিত হয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও আর কখনো ফিরে আসে না।

নিজেকে নিজেই ভালো রাখতে শেখো। কারন, এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতোই মানুষ বদলে যায়।

অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল গল্প আর কবিতাতেই গুরুত্ব পায়, কারও জীবনে নয়।

সময় খারাপ হলে সবদিক থেকেই আঘাত আসতে শুরু করে। কিন্তু প্রতিটি আঘাতের মধ্যেই আবার শুভ বার্তা নিহিত থাকে।

অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকবেন। কারন, চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না।

মানব জীবনে তারাই সুখী যারা অপরের মুখে নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে।

নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য।

কাজের কারনে আমরা ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুঃশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারনে।

জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নামের মতো যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।

সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোন উৎস  থেকে আসে না।

কাজী নজরুল ইসলাম বলেছেন, “আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি”।

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোন লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুকুও ফোলে না।

বুদ্ধিমান মানুষেরা সবার সাথেই কথা বলে যাতে তারা প্রত্যেকের অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে পারে।

আপনি যতোদিন বেঁচে আছেন নিন্দা আপনার হবেই। কারন, প্রশংসা শুধু মৃত্যুর পরেই পাওয়া যায়।

একটি পাথর যা কখনো গলে যায় না। তবে পাথরের সব থেকে ভালো গুণ হলো এটি মানুষের মতো কখনো রূপ বদলায় না।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনাই করছি।


Comments