কথাগুলো তোমার জীবন বদলে দেবে - ভিডিও 111

 সময়ের সাথে সাথে যদি কোন সম্পর্ক নষ্ট হতে থাকে তাহলে বুঝে নিও সেই সম্পর্ক ছিলো প্রয়োজনের, ভালোবাসার নয়।

যদি স্বামীর প্রেম অর্জন করতে চান তাহলে তার মায়ের মেয়ে হয়ে যান। কারন, ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিস খুব যত্নে রাখে।

মানুষকে বদলে দিতে সবচেয়ে বেশি যে জিনিসটি কাজ করে তা হলো কারও কাছ থেকে পাওয়া আঘাত।

টাকা দিয়ে হয়তো একটা ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়, টাকা দিয়ে হয়তো অনেক বই কেনা যায় কিন্তু জ্ঞান নয় আবার টাকা দিয়ে হয়তো বিছানা কেনা যায় কিন্তু ঘুম নয়।

মন থেকে কিছু করতে চাইলে পথ খুঁজে পাবেন কিন্তু তা না চাইলে অজুহাত খুঁজে পাবেন।

শত অবহেলা পাওয়া মানুষটাও এক সময় নিজেকে সামাল দিতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন।

ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না। হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে।

সুতো যেমন বেঁধে রাখে ঘুড়িকে – তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে।

চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে।

স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ।

অন্যের ভালোর জন্য কোন কোন সময় নিজেকেও পিছিয়ে নিতে হয়।

আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই তা ভুলতে পারে না।

বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে। কিন্তু আপনি যে তার চালাকিটা বোঝেন সেটা তারা বুঝতে পারে না।

ধৈর্য্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো। শুধু নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে। সেদিন জবাবটা দিও। কারন, মনে রেখ – সর্বদা সময় কথা বলে।

কেউ তোমাকে রেজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না। কারন, মনে রেখ – দামী জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না।

পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসকে কখনো ছোয়া যায় না, ধরা যায় না। তা কেবল অনুভবেই পাওয়া যায়।

পৃথিবীতে কেউ-ই পুরোপুরি পারফেক্ট নয় আবার অযোগ্যও নয়। প্রত্যেকেরই একটা নিজস্ব জায়গা থাকে যেখানে সে সেরা।

বেশিরভাগ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না। আর যারা শুনতে চায় তারা বুঝতে চায় না। আর যারা বুঝতে চায় তাদেরকে সহজে আবার বোঝানো যায় না।

মৃত্যু শুধু দেহের হয় না। কখনো কখনো নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলোরও মৃত্যু হয়।

জীবনে একা থাকতে শেখার দরকার আছে। কারন, জীবনের খারাপ সময়গুলো আমাদের একাই কাটাতে হয়।

কিছু একাকিত্বের আসলে কোন নাম হয় না। আশপাশে অনেকে থাকলেও নিজের বলতে যেন কেউ নেই। এ অনুভূতি কাউকে বলাও যায় না আবার কাউকে বোঝানোও যায় না।

যারা বলে আর কেঁদো না, তুমি কাদলে আমি কষ্ট পাই অথচ তারা একদিন মুখের হাসিটা কেড়ে নেয়ার প্রধান কারন হয়ে দাড়ায়।

অবহেলা হচ্ছে এমন একটি শব্দ যা একজন মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে দূর্বল করে দেয়।

কাউকে ভুলে থাকা যতোটা কঠিন কাজ তার চেয়ে বেশি কঠিন হলো কারো ভিতরের আসল রূপটা চিনতে পারা।

জীবনে এমন কিছু মূহূর্ত আসে যখন নীরব হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।

জীবনে তিন জন মানুষকে কখনো ক্ষমা করবেন না। এক- যে ভালোবাসার নামে অভিনয় করে। দুই- যে বিশ্বাসের অমর্যাদা করে এবং তিন- বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে।

ঘরের আপন মানুষগুলো শত্রুতা করলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কারন বাইরের শত্রু আমাদের তেমন ক্ষতি করতে না পারলেও ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয়।

কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তারাই জীবনে বেশি কষ্ট পেয়ে থাকে।

সুখ খোঁজার জন্য দূরের পাহাড়ে যেতে হবে না, ঘরের কোণে থাকা তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে খুঁজলেই পাবে।

Comments