কথাগুলো তোমার জীবনকে বদলে দেবে - ভিডিও 112

 তুমি জীবনে কত বার হেরেছো তাতে কিছুই যায় আসে না। কারন, তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব।

নিজের ইতিহাস লেখার জন্য কলম প্রয়োজন নয়, প্রয়োজন সাহসের।

মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু যারা মনের দিক থেকে পরাজিত তারা কখনো জিততে পারে না।

জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ কিন্তু মনে রাখতে হবে যে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না আর যারা লড়াই করে তাদের পায়ের তলায় সারা জগৎ থাকে।

চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ আপনাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার।

দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়।

কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়। কারন, এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে।

তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে।

বৃষ্টির ফোঁটা ছোট কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে।

যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়।

জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখ, আশার মধ্যে নয়। কারন, প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশা রাজা-বাদশাহ’রও পূর্ণ হয় না।

কাউকে অবহেলা করলে কতোটুকু কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে।

পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোন হাতুড়ির প্রয়োজন হয় না। শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট।

জীবনকে বুঝতে চাইলে পেছনের দিকে তাকাও আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে তাকাও।

নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোন রাজ-প্রাসাদেও পাওয়া যায় না।

অহংকার রূপের জন্য নয় – গুণের জন্য থাকা উচিত।

টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বাহার, সম্পত্তির অহংকার এগুলো রাখবে কোথায়? শ্মশানে তো কোন লকার নেই।

জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কাজ করুন। এক- কম কথা বলবেন, দুই- কানে কম শুনবেন, তিন- রাগ কম দেখাবেন, চার- মানুষকে আপন কম ভাববেন এবং পাঁচ- যতো বোকা মানুষ হবেন ততো সুখে থাকবেন।

যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটি’টাও হারিয়ে ফেলে।

জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো। কারন, বহু মানুষ অপেক্ষা করে আছে কেবল শুধু তোমার একটা ভুল ধরার জন্য।

রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌছতে পারবে না।

যদি কোন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগ্রত করতে বাধ্য করে সেদিন জানবে ঐ ব্যক্তি পরিবারের দায়িত্ব নেবার যোগ্য হয়ে গেছে।

জীবনে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে।

যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়। আর যে বুঝেও না বোঝার ভান করে থাকে তাকে কখনো বোঝানো যায় না।

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমন কিছু মানুষ আছে যারা অন্যের সুখের জন্য নিজের কষ্টকে বরণ করে নেয়।

কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়। কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়।

অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে।

কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ নিজেকে ব্যস্ত রাখার জন্য সবকিছু ভুলে যায়।

যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে পরিশ্রম করা শুরু করে দাও।

সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসিমুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই সুস্থ থাকুন – ভালো থাকুন এই কামনাই করছি।

 

 

Comments