কথাগুলো তোমার জীবনকে বদলে দেবে - ভিডিও 113

কাউকে ‍বিশ্বাস করাটা অপরাধ নয়! কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠঁকানোটাই সবচেয়ে বড় অপরাধ।

একটা সম্পর্ক তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়।

জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরী। কারণ, ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না।

আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না। প্রতিটা কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল।

সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েও রাস্তা নির্মাণ করে।

প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও।

বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয়না।

হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর খুশি থাকলে আর জীবন সুন্দর রবকে মনে রাখলে।

মজা করা সেটাকেই বলে- যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে। আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায় তাহলে সেটাকে মজা করা বলেনা, সেটাকে বলে অপমান।

কাউকে ভালোবাসাটা অপরাধ না। অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝ পথে ছেড়ে দেওয়া।

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা।

কালো রঙটা অদ্ভুত। কপালে লাগালে টিপ, চোখে লাগালে কাজল আর চরিত্রে লাগলে কলঙ্ক।

সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে ভেবে ‍নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে।

তিনটি জিনিস একবার আসে। সেগুলো হলো- মাতা-পিতা, সৌন্দর্য্য এবং যৌবন।

মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না। আর কিছু পেলে তার কদর করতে জানে না।

শশুর বাড়ির লোক যেমনই হোক না কেন, কখনো আফসোস করো না। কেননা স্বামী যদি ভাল হয় তাহলে তুমি সুখী। কারণ, সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না।

মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরীবের কষ্ট বেশি এটাই বাস্তবতা।

মায়া ত্যাগ করতে শেখো। দেখবে কষ্ট কমে যাবে, কারণ- মায়া ‍জিনিসটা নেশার চাইতেও খারাপ।

শিশুদের ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় হয়ে কোন জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে।

দক্ষতা তৈরী হয় অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ।

সম্পর্ক কখনোই দুরত্বের কারণে শেষ হয়ে যায়না। সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে।

মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুজতে পারে, যখন একটি ভুলের কারনে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।

জীবনে যদি কখনো এমন মনে হয় যে, সব দিক অন্ধকার হয়ে গেছে তখন একটাই কথা মনে রেখো- সব  পথ বন্ধ হলেও আল্লাহর পথ বন্ধ হয় না, তেমনি অন্ধকারও চিরস্থায়ী নয়।

জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না।

শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেক মানুষকে বাচাঁয়, ধৈর্য্য মানুষকে উন্নত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।

আপন ভেবে কাউকে মনের সব কথা বলতে নেই, এমন একটা সময় আসবে যে- সে তোমায় তোমারই কথা দিয়ে আঘাত করবে।

কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হতে পারা অনেক ভাগ্যের ব্যাপার।

কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়।

লোক বদলায়, পরিস্থিতি বদলায়, প্রেমিক-প্রেমিকা বদলায় কিন্তু প্রেম কখনো বদলায় না।

তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট।

মুর্খদের সব থেকে বড় চিহ্ন যে, সে নিজে কিছু বদলায় না, সে আশা করতে থাকে যে কিছু বদলাক। জীবনের সব থেকে বড় শিক্ষা হলো- যতক্ষন না আপনি নিজে কিছু বদলাবেন ততক্ষন কিছুই বদলাবে না।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনাই করছি।

Comments