যে ব্যক্তি নিজেকে বদলানোর চেষ্টা করে তার ভাগ্য আপনা-আপনিই বদলে যাবে।
জীবনে যদি কোন প্রয়োজনে
কারও কাছে হাত পাতার প্রয়োজন পড়ে তাহলে আল্লাহর কাছেই পাতো। কারন, মানুষ ফিরিয়ে দিলেও
আল্লাহ কখনো ফিরিয়ে দেন না।
সমাজে আপনি কতোটা অসহায়
তা আপনার টাকার পরিমাণের উপর নির্ভর করে।
বিশ্বাস করুন- কারও প্রিয়
হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশুন্য মানুষ কখনো কারও প্রিয় হতে পারে না।
কাউকে তার অতীতের গুণাহ
নিয়ে খোটা দিও না। কারন, সে হয়তো তওবা করে আল্লাহর কাছে তোমার থেকে প্রিয় হয়ে গেছে।
শরীরকে প্রয়োজনের চেয়ে
বেশি সাজানো উচিত নয়। কারন, তা মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে রুহকে সাজাও। কারন,
রুহকে আল্লাহর সামনে জবাব দিতে হবে।
জানলে অবাক হবেন যে, গীবত
করা ঋণ করার চেয়েও মারাত্মক। কারন, ঋণ পরিশোধ করা যায় কিন্তু গীবত কখনো পরিশোধ করা
যায় না। সেটা গুণাহ হিসেবে রয়েই যায়।
বাস্তবতার অন্তরালে সহ্য
করতে করতে হাঁপিয়ে উঠি। তবুও মনকে বুঝিয়ে বলি যে, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। এই
তো আমাদের জীবন।
রাসুল (সাঃ) বলেছেন, আল্লাহ
যার মঙ্গল চান তাকে জীবনে দুঃখ-কষ্টে পতিত করেন।
আমরা সবাই যোগ্য ব্যক্তি
খোঁজার চেষ্টা করি কিন্তু নিজেকে যোগ্য বানানোর চেষ্টা আমাদের মাঝে নেই।
মনে রাখবেন, অসৎ লোক কাউকে
সৎ মনে করে না। সকলকে সে নিজের মতো মনে করে। অসৎ লোকের চরিত্রের ধর্মটাই এরকম।
ভবিষ্যতকে জানা ও বোঝার
জন্য আমাদের অবশ্যই অতীত জানা উচিত এবং শিক্ষা নেয়া উচিত।
জীবনে কেউ কখনো আপনাকে
ভুলে যাবে না। শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ করাটা বন্ধ করে দেয়।
একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা
যতো সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমানের যন্ত্রণা ততো সহজে ভুলতে পারে
না।
মানুষের অনুভূতিকে সম্মান
করতে হবে। কারন, আপনার-আমার কাছে সেটা কিছু না হতে পারে কিন্তু তার কাছে সেটা অনেক
কিছুই হতে পারে।
আল হাদিসে বলা আছে, প্রচুর
ধন-সম্পদের মাঝে সুখ নেই। মনের সুখই প্রকৃত সুখ। ধনী ব্যক্তিদের নিয়ে বিশ্লেষণ করুন
– সত্যতা পেয়ে যাবেন।
ধৈর্য্য এমন একটি গাছ যার
সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার।
যেকোন জায়গায় যে কারও সামনে
বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়।
কোন কাজে সময় বেশি লাগলেও
ধৈর্য্যের সাথে কাজ করুন। তাহলে অবশ্যই সফল হতে পারবেন।
পৃথিবীতে শত্রুতা করে কখনো
কারও সাথে শত্রুতা বিনাশ করা যায় না। কেবল মিত্রতাই শত্রুতাকে বিনাশ করতে পারে।
মন্দ লোকের সাথে যার উঠা-বসা
সে ব্যক্তি কখনো এতো সহজে কল্যাণের মুখ দেখতে পায় না।
জীবনে হতাশ হবার কিছু নেই।
মনে রাখবেন, অন্ধকার যতো গভীর হয় সূর্য ততো দ্রুতই উদিত হয়।
প্রতিটি মানুষের জীবনেই
একবার না একবার কঠিন সময় আসা প্রয়োজন। তাহলে বুঝতে পারবেন আপনার আশপাশের কে কি রকম
চরিত্রের।
জীবনে যতো সম্পদই অর্জন
করেন না কেন, তা আপনি ভোগ করে যেতে পারবেন কিনা তা কিন্তু অনিশ্চিত। কিন্তু সম্পদ অর্জন
করতে গিয়ে যদি অপকর্ম করে থাকেন তার ফল ভোগ করাটা আপনার জন্য নিশ্চিত।
পৃথিবীতে যতো কঠিন কাজ
আছে তার মধ্যে একটি হলো মানুষের মন জয় করা।
ময়লা শুধু রাস্তার পাশের
ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে।
অনুরোধ করে কাউকে ধরে রাখা
যায় না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না।
পৃথিবীতে কিছু মানুষ বড়ই
অসহায়। তা না হলে অন্য কারও কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না।
একজন মানুষকে ক্ষমা বার
বার করা যায় কিন্তু বিশ্বাস বার বার করা যায় না।
মানসিক শান্তি যদি বিক্রি
করা যেতো, তাহলে সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামী ও ব্যয়বহুল জিনিস।
মুখের ভাষা যখন অসহায় হয়ে
পড়ে চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে।
যে ঘর থেকে বেরিয়ে যায়
সে তো সন্ধা হওয়ার আগেই ফিরে আসে। আর যে মন থেকে বেরিয়ে যায় সে কখনো ফিরে আসে না।
পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত।
কারও সব কিছু থাকার পরেও অসুখী আবার কারও কিছু না থেকেও সুখী। বুঝতে হবে, সুখটা হলো
আত্মিক ব্যাপার।
ভিডিওটি ভালো লাগলে লাইক,
কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় ভালো
থাকুন, সুস্থ থাকুন।
Comments
Post a Comment