কারো জন্য কিছু থেমে থাকে না ঠিকই কিন্তু কিছু আক্ষেপ থেকে যায়। এই আক্ষেপ কোনদিন শেষ হয় না, শুধু জীবনভর কাঁদায়।
কিছু মানুষ কষ্টকে চোখ
দিয়ে ঝরায়, কিছু মানুষ মেজাজ দিয়ে প্রকাশ করে। কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে
মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়।
জীবনের প্রয়োজনে নিজেকে
বদলে ফেলতে দ্বিধা করো না। এতে অবশ্য কিছুটা কষ্ট তোমার হবে। তবুও যারা তোমার মনটাকে
বুঝলো না তাদের প্রিয় হয়ে থেকো না।
জীবনে শক্তিশালী হতে চাইলে
একা কিভাবে লড়তে হয় তা অবশ্যই শিখতে হবে।
জীবনে এমন বন্ধু বানাও
যারা আয়না আর ছায়ার মতো। কারন, আয়না কখনো মিথ্যা বলে না এবং ছায়া কখনো ছেড়ে যায় না।
স্বপ্ন কারও সাথে বিশ্বাসঘাতকতা
করে না, বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো।
প্রথমবার ভালোবেসে যখন
কেউ ব্যর্থ হয় তখন তার হৃদয় দুমড়ে-মুচড়ে চিরচির হয়ে যায়। দ্বিতীয়বার আসা মানুষটাকে
আর প্রথমবারের মতো করে মানা যায় না।
যারা আমাকে ঘৃণা করে তাদেরকে
ঘৃণা করার মতো সময় আমার নেই। কারন, যারা আমায় ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত।
সময় সত্যিই চালাক! যৌবনের
লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়।
পৃথিবীর সব থেকে বড় আদালত
কোথায় জানেন? কোথাও খুঁজতে হবে না। মানুষের বিবেকই হলো পৃথিবীর সবচেয়ে বড় আদালত।
প্রয়োজন যখন ফুরিয়ে যায়
তখন বেশিরভাগ মানুষের সত্যিকারের চেহারাটা প্রকাশ্যে আসে।
জীবনে সুন্দরী মেয়ে নয়,
বিয়ে করুন চরিত্রবান মেয়ে যে আপনায় সবসময় ভালো রাখতে পারবে।
মানুষ যখন মরে যায় তখন
কেউ আর তার চেহারা নিয়ে আলোচনা করেনা। তখন আলোচনা করে উত্তম চরিত্র নিয়ে।
চাইলেই কেউ তার ভবিষ্যত
পাল্টাতে পারে না কিন্তু অভ্যাস পাল্টাতে পারে। আর এই অভ্যাসই তার ভবিষ্যত পাল্টানোর
জন্য যথেষ্ট।
কেউ তোমায় মূল্যায়ন না
করলে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নাও। ভেবো না তুমি মূল্যহীন। আসলে তোমাকে মূল্যায়ন
করার ক্ষমতা তার মধ্যে নেই।
সম্পর্ক রক্তের বাঁধনে
নয়, অনুভূতির বাঁধনে তৈরী হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়। আর যেখানে
অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়।
ভালো মিস্ত্রি আর ভালো
স্ত্রী দুজনই খুব মূল্যবান। কারন, একজন ঘর বানায় আর আরেকজন ঘর সাজায়।
যন্ত্রণা থেকেই একজন সাধারণ
মানুষ ধীরে ধীরে যোদ্ধায় পরিণত হয়।
কেউ যখন মিথ্যা স্বপ্ন
আর আবেগের মাঝে থাকে তখন জীবনটাকে অনেক সহজ মনে হয়। আর যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন
বোঝা যায় জীবন কতোটা কঠিন।
রক্তের সম্পর্কই যদি সব
হতো তাহলে কখনো ডাস্টবিনে নবজাতককে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে আর রক্তে
তো ব্যাকটেরিয়াও বাঁচে।
বিশ্বাস করুন – কেউ যখন
যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায় তখন তার ব্যবহার পশুর মতো হয়ে যায়।
জীবনের খারাপ সময়গুলো আপনাকে
আর কিছু না শেখালেও একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়।
সুখ মানুষের জীবনে অহংকারের
পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্য্যের পরীক্ষা নেয়।
পৃথিবীতে সব সম্পর্ক স্বীকৃতি
খোঁজে না। সব ভালোবাসা পূর্ণতা পায় না। তবুও তারা একে অপরের শুভ কামনাতেই বেঁচে থাকে
চিরদিন।
কিছু মানুষ ভালোবাসতে জানে
কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না। কারন, তাদের
শিক্ষা আছে কিন্তু বিবেক নেই।
ধ্রুব সত্য – পুরুষকে কেউ
কখনো ভালোবাসেনি। ভালোবেসেছে তার যোগ্যতা, সফলতা আর সামর্থ্যকে।
কারও কাছ থেকে কিছু পাওয়ার
সুখই হলো শৈশব, স্বার্থহীন সঙ্গী পাওয়ার সুখের নামই যৌবন এবং নিঃস্বার্থ সেবা ও যত্ন
পাওয়ার সুখই হলো বার্ধক্য।
কালো, ফর্সা কিংবা উচ্চ
বংশ নিম্ন বংশ – এসব কোন ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারোর হাত ধরে জীবন
কাটিয়ে দেয়া যায়।
খারাপ পরিস্থিতিতেও নিজেকে
সামলে রেখ। তাহলেই তুমি জিতবে। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার
জীবনের বড় শিক্ষক হবে।
কুকুরকে খাইতে দিলে সে
রাত জেগে আপনার বাড়ি পাহাড়া দেবে। আর মানুষকে খাইতে দিলে কিভাবে আপনাকে মোটা বাঁশটা
দেয়া যায় সে চিন্তা করবে। মানুষ বড়ই নিষ্ঠুর।
রাস্তায় কেউ আহত হলেও এখন
আর সব মানুষ দৌড়ে যায় না। পৃথিবীর মানুষগুলোর মন-মানসিকতা দিনের দিন জঘন্য থেকে জঘন্যতর
হয়ে যাচ্ছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।
Comments
Post a Comment