শুধু চুপ থাকার নামই জীবন নয়। প্রয়োজনে অবশ্যই কথা বলতে হবে। তবে আপনার কথার দাম যার কাছে থাকবে না তার সাথে কম কথা বলাই ভালো।
জীবন আমাদের খুশি থাকার
জন্য কিছু লিমিটেড সময় দেয় যার নাম শৈশব। তবে ভুলে গেলে চলবে না যে, শৈশবের সুখগুলো
আমাদের অর্জন করতে হয় না।
জীবনের কিছু কিছু সময় ক্ষতি
আর ক্ষত দুটোকেই মেনে নিতে হয়। তাহলেই বেশিরভাগ ক্ষেত্রে সুখী হওয়া যায়।
নিজেকে বদলাতে পারলে ভাগ্য
আপনা-আপনিই বদলে যাবে। সবসময় ভাগ্যের উপর ভরসা করে থাকা বোকামী ছাড়া আর কিছুই নয়।
অশিক্ষিতরা থাকে উপর তালায়
আর জ্ঞানীরা থাকে গাছ তলায়। এটাই এখন স্বাভাবিক। কারন, এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে
আর বই বিক্রি হয় খোলা রাস্তায়।
ভুল মানুষকে আপনি কখনো
স্পেশাল বানাতে যাবেন না। যদি তা করেন তাহলে এটিই হবে আপনার জীবনের বড় ভুল। কারন, স্পেশাল
কষ্টগুলো কেবল স্পেশাল মানুষগুলোই দেয়।
কারও কাছে আপনার প্রয়োজনটা
যখন ফুরিয়ে আসবে তখনই আসলে বুঝতে পারবেন আপন আর পরের সমীকরণটা।
পাহাড় জুড়ে বৃষ্টি হোক
– ভেঙে যাক সব ভুল, এতোদিন যা কিছু ছিল – মিথ্যে মায়ার ফুল।
নিজেকে উপবাস রাখো তবে
খাবারের জন্য নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার এবং
কাউকে নিয়ে খারাপ কিছু না ভাবার জন্য।
চোখের জলের দাম তুমি সেদিনই
পাবে যেদিন কেউ অশ্রু আগুন মেখে তোমার সামনে আসবে।
প্রিয় মানুষটির হাসিমুখ
সবসময় দেখতে চাওয়ার নামই ভালোবাসা। অন্য কারও হয়ে যদি সে ভালো থাকে তাতে কোন সমস্যা
নেই।
অপরের দোষ খোঁজা বন্ধ করুন।
নিজের দিকে তাকান, নিজের দোষগুলো নিয়ে ভাবুন। গ্যারান্টি দিলাম – আপনি শান্তি পাবেন,
শান্তিতে থাকবেন।
কাউকে ভুল বুঝে দূরে চলে
যাওয়াটা অনেক সহজ। কিন্তু ভুল শুধরে নিয়ে আবার ফিরে আসাটা খুবই কঠিন।
জীবনে কোন না কোন বিষয়
নিয়ে আফসোস থাকবেই। আফসোস আসলে এক প্রকার লোভ। আপনি এর থেকে দূরে থাকতে পারলেই নিজেকে
সুখী করতে পারবেন।
জানলে অবাক হবেন, প্রতিটি
মানুষের জীবনেই শব্দহীন কিছু কষ্ট থাকে, যার সাক্ষী কেবল একান্ত ঐ ব্যক্তিই জানে।
জঙ্গল ছোট হয়ে আসছিল। কিন্তু
তারপরেও গাছেরা কুঠারকেই ভোট দিচ্ছিল। কারন, হাতল কাঠের তৈরী ছিল। আর গাছেরা ভেবেছিল
কুঠার বুঝি তাদেরই একজন।
অতিরিক্ত খুশি আর কষ্টের
কথা কাউকে বলতে যাবেন না। কারন, অতিরিক্ত খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ
লাগায়।
একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন
যে, একটা সময় জ্ঞানীরা জ্ঞানী হবার জন্য অনুশোচনা করবে। আর মূর্খরা তাদের মূর্খতার
জন্য গর্ব করবে। আমার মনে হয় – সেই সময়টা খুব বেশি দূরে নেই।
কিছুটা অপেক্ষা করে, কিছুটা
সহ্য করে আর অনেক কিছুই বুঝেও না বোঝার ভান করে জীবনকে সহজ করে নিতে হয়।
বর্তমান সমাজে সঠিককে সঠিক
আর ভুলকে ভুল বলার সাহস ক’জনের আছে? বেশিরভাগ মানুষই তো অমানুষের কাতারে। অথচ অমানুষগুলোও
জ্ঞান অর্জন করেছিল।
প্রথমেই সৃষ্টিকর্তাকে
ভয় করুন। তারপর যে মানুষ সৃষ্টিকর্তাকে ভয় করে না তাকে ভয় করুন। কারন, যে মানুষ সৃষ্টিকর্তাকে
ভয় পায় না তার দ্বারা সবই সম্ভব।
এতো বেশি কঠোর হইয়ো না
যাতে মানুষ হতাশ হয়। আবার, এতো বেশি বিনয়ী হইয়ো না যাতে ব্যক্তিত্বের বিনাশ ঘটে।
মানুষ কাপড়ের সাথে জুতোর
রং মেলায় অথচ কথার সাথে কাজের মিল রাখে না। মানুষ কি আজব প্রাণী তাই না!
যারা তাদের মা-বাবার সাথে
ভালো আচরণ করে না তাদের সাথে বন্ধুত্ব করো না। কারন, যাদের কাছে তার মা-বাবা’ই ভালো
হতে পারেনি তাদের কাছে তুমি ভালো হবে কিভাবে!
বিজ্ঞানের এতো উন্নতি হয়েছে
যে, হাজার কিলোমিটার দূরের মানুষটাকে মুহূর্তেই আমরা দেখতে পারি। আর মানবতার এতো অবনতি
হয়েছে যে, পাশে বসে থাকা মানুষটার কষ্টও না পারি বুঝতে, না পারি অনুভব করতে।
সৎ পথে যা আয় করছেন তার
মধ্যেই আপনার চাহিদা সীমাবদ্ধ রাখুন। আপনার মতো সুখী আর কেউ থাকবে না।
প্রকৃত ভালোবাসা কখনো আবেগ
দিয়ে হয়না। আবেগের ভালোবাসা কখনো শান্তি বয়ে আনে না। যদিও ভালোবাসার আঙিনা আবেগ দিয়ে
ঘেরা। কিন্তু মনে রাখবেন, আবেগ দিয়ে কখনো জীবন চলে না।
টাকা দিয়ে ভালো বাড়ি কেনা
যায় কিন্তু ভালো পরিবার নয়। টাকা দিয়ে ভালো বিছানা কেনা যায় কিন্তু ভালো ঘুম নয়। তাই
শুধু টাকার উপর ভর করে ভালোবাসা অঙ্কন করার চেষ্টা করিও না।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।
Comments
Post a Comment