মাঝে মাঝে নিজেকে নিয়ে খুবই চিন্তা করি। এই যে অল্প বয়সে আমি এতটা ক্লান্ত হয়ে গেছি, তাহলে সামনের এই লম্বা পথটা আমি কিভাবে পাড়ি দেব!
যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো
মিথ্যা বলো না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকাইওনা। কারন, বিশ্বাস আর ভালোবাসা খুবই
মূল্যবান যা সবাই পায় না।
যদি কোন নারীর কারণে পুরুষের চোখ
থেকে ২ ফোঁটা পানি ঝরে, তাহলে ঐ নারীকে ফেরেস্তারা প্রতিটি মূহুর্তে অভিশাপ দেয়।
মনের মতো পাওয়াটা ভাগ্য আর মনের
মতো কাউকে বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা।
যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা
বলে, তোমাকে ব্যবহার করে আর তোমাকে অসম্মান করে তাদের থেকে অবশ্যই দূরে থেকো।
কারও খারাপ সময় এলে তাকে কখনো
আঘাত করিও না, পারলে সাহায্য করো। কারন, খারাপ সময় একদিন তোমারও আসতে পারে।
পর-পুরুষের সামনে উপস্থাপনা করে
নিজেকে অযথা সুন্দরী ভেবো না। কারন, তোমার চেয়ে অধিক সুন্দরীরা পর্দার আড়ালে লুকিয়ে
থাকে।
সত্যিই খুবই কঠিন – নিজের মনের
অনুভূতিগুলো অন্য কাউকে বোঝানো।
আজ নিজের দিকে তাকালে বড্ড আফসোস
হয়, মায়া হয়। কি ছিলাম আর কি হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম। সাধাসিধে,
চোখের নিচে কালো দাগ আর কোন দুঃশ্চিন্তা ছিলো না। আর এখন নিজের দিকে তাকালে নিজেকেই
চিনতে পারি না।
১০ টাকার সিগারেটের ধোয়া আকাশে
না উড়িয়ে ওই ১০ টাকা রাস্তার অনাথ শিশুকে দিয়ে দেখুন, বিনিময়ে পৃথিবীর শ্রেষ্ঠ হাসিটা
দেখতে পাবেন।
বাবা হারানো সন্তানরাই বুঝে, বাস্তবতা
কতোটা কঠিন।
তুমি মসজিদের রাস্তা চিনেও মসজিদে
যাও না অথচ মসজিদের খাট’টা তোমার বাড়ি না চিনলেও ঠিক একদিন তোমার ঘরের দরজায় পৌছে যাবে।
আমাদেরও চোখে পানি আসে, কিন্তু
কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলতে হয়। কারন, আমরা যে ছেলে।
৬০ টাকার রশ্মি লাখ টাকার দেহে
তখনই উঠে, যখন একটা মানুষ তার ভালোবাসার কাছে হেরে যায়।
বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট।
বাবা থাকা মানে পুরো পৃথিবী পাশে থাকা।
মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি।
দেখা হবে, কথা হবে, চলা-ফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না।
বিনা কারনে যখন দেখবেন আপনার শত্রু
বেড়ে গেছে তখন বুঝে নিবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়।
একান্ত গোপন কথা নিজের মধ্যেই
রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে
একটুও সময় নেয় না।
আমি মানুষের খুব কাছে গিয়েও দেখেছি,
আসলে মানুষের মুখ চেনা যায় কিন্তু মন চেনা বড্ড দায়।
কিসের এত অহংকার! আজ তুমি মাটির
উপর রাজত্ব করছো আর একদিন সেই মাটিই তোমার উপর রাজত্ব করবে।
এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া
যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যা, এটাই আমাদের জীবন।
পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী মানুষটি
হলেন মা যিনি নিজের প্রিয় খাবারটিও সন্তানের পাতে তুলে দিয়ে বলে আমি এগুলো খাই না।
রাসুল (সাঃ) বলেছেন, তোমরা সময়কে
গালি দিও না। কেননা, সময়ের নিয়ন্ত্রক হচ্ছেন মহান আল্লাহতায়ালা।
পাইনি বলে আফসোস করি না, হয়তো
যা চেয়েছি সেটা আমার ভাগ্যে ছিলো না।
একটা কালো মেয়ে আর একটা পকেট খালি
ছেলে জানে, বাস্তবতা কতোটা কঠিন!
জীবনের পরিস্থিতি আমরা লুডু খেলা
থেকে বুঝতে পারি। যেমন- আশা সবসময় ছক্কার থাকলেও অনেক সময় ১ হয় এবং তবুও চলতে হয়, বাস্তবতা
মেনে নিতে হয়।
মনে রাখবেন, গোপনে যে যেমন – তার
ঈমানও ঠিক তেমন।
যদি তোমার শত্রুর সাথে তোমার
বন্ধুকে ওঠা-বসা করতে দেখো তাহলে জেনে নিও, এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে
আর আরেকজন গোপনে। এদের থেকে সাবধান থেকো।
জীবনটা আসলে পাল তোলা নৌকার মতো।
কখনো চলে নিজের গতিতে আবার কখনো চলে অন্যের ইচ্ছাতে।
ঘুমিয়ে পড়লে আর কোন ব্যথা থাকে
না, হোক সেটা শরীরের বা মনের।
অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে
দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একদিন কথায় কথায় রাগ দেখায়।
হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো
তার নাম দেওয়া হয় বদমেজাজি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
Comments
Post a Comment