আমাকে পাঠানো হয়েছিল আখিরাতের বাজার করতে! আমি কিনা দুনিয়ার রং-তামাশায় বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম।
যদি আপনার স্ত্রী কোন ভুল করে
তবে তাকে সবার সামনে শাসন করবেন না। একাকী শাসন করবেন। আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন
না করলে কেউ তাকে মূল্যায়ণ করবে না মনে রাখবেন।
রাসুল (সাঃ) বলেছেন, মিসওয়াক হলো
মুখগহ্বর পরিষ্কারকারী এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম।
স্ত্রীর মোহরানা যে ব্যক্তি আদায়
করে না, কেয়ামতের দিন সে একজন যেনাকারী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। (ছহিহুত তারগীব:
১৮০৭)
কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিকৃষ্ট
মানুষ হিসেবে গণ্য হিবে ঐ ব্যক্তি যে তার নিজের স্ত্রীর গোপন কথা অন্যের কাছে প্রকাশ
করে।
যারা ভুলবশতঃ মন্দ কাজ করে ফেলেন
তাদের তওবা আল্লাহতায়ালা কবুল করবেন। (সুরা আন নিসা: ১৭)
যারা অন্ধকারে মসজিদে যাতায়াত
করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও। (সহীহুল বুখারী: ৫৮০)
মানুষ বলে, তোমার ভাগ্যে যা আছে
তাই হবে। আল্লাহ বলেন, তুমি আমাকে ডেকে দেখো – তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার
আছে।
অল্প সুখে আল্লাহ’কে ভুলে যাবেন
না। কেননা, সুখের শেষে দুঃখ এলে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না।
বেশিরভাগ মা-বাবা কষ্ট করার পর
দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহ সকল মা-বাবাকে জান্নাতবাসী করুক, আমিন।
পরিবারের সাথে রক্তের সম্পর্ক
আর স্বামী-স্ত্রীর মধ্যে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে
স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে।
পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি আর বড়
সম্পদ হলো বুদ্ধি। শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস।
রাসুল (সাঃ) বলেছেন, যার দু’পা
আল্লাহর পথে ধুলি-ধূসরিত হয় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। (সহীহ বুখারী:
৯০৭)
নামাজই যদি তোমার কাছে কম গুরুত্বপূর্ণ
মনে হয়, তবে কোন জিনিসটি তোমার জীবনে এর চেয়েও অধিক গুরুত্ব রাখে? জেনে রেখো তুমি
– নামাজকে যতোটা সংকীর্ণজ্ঞান করবে তুমি, তোমার জীবনও ততোটাই সংকীর্ণ হয়ে যাবে। (হাসান
আল বাসরি রঃ)
মুমিন তো তারা যাদের অন্তরসমূহ
কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন
তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। (আল-আনফাল: ৮:২)
বান্দা যখন তাক্বদিরে বিশ্বাস
রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা আর দুর্দশা দূর
হয়ে যায়। (মাদারিজুস সালিকীন, ২/১৬৪)
যে গান বাজনার জন্য বিশ্বনবী দুই
কানে আঙুল ঢুকিয়ে সরে যেতেন, আজ সেই নবীর উম্মতরাই কানে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনে।
কবরের মধ্যে এমন ভয়ানক আজাব আছে
যা শয়তানকে দেখালে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেত।
৯৯টি সমস্যার সমাধান একটি মাত্র
দোয়া – “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”। এর অর্থ আল্লাহ ব্যতীত আর কোন ক্ষমতা
নেই। এ দোয়াটি হলো ৯৯টি রোগের চিকিৎসা যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা ও ক্লান্তি।
মানুষ যদি কবরের আজাব বুঝতো আর
পরকাল নিয়ে ভাবতো, তাহলে দুনিয়ার মানুষ সম্পদ নিয়ে নয় – নেকি আর নেক আমল নিয়ে প্রতিযোগিতা
করতো।
যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা)
করে তাদের সাথে উঠা-বসা করুন। কারন, তাদের হৃদয় সবচেয়ে কোমল। (হযরত ওমর রাঃ)
সিজদার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে,
আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন আর আরশে আজিমের রব স্বয়ং আল্লাহ তা শুনছেন।
খোদার কাছে জানতে চাইলাম, আমাকে
অশান্ত নদীতে কেন ফেললে? খোদার জবাব, “কারন তোমার শত্রুরা সাঁতার জানে না।”
রাসুল সাঃ বলেছেন ‘যে ব্যক্তি
তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার’।
অতএব তোমরা মজা বা তামাশার ছলেও মিথ্যা কথা বলিও না। (সুনানে আবু দাউদ: ৪৮০০)
জান্নাতে চাবুক পরিমাণ সামান্য
জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। (সহিহ বুখারী: ৩২৫০)
নামাজ যেমন আপনি চাইলেই এক রাকআত
কম বেশি করে পড়তে পারবেন না তেমনি হিজাবও শুধু টুপির মতো স্টাইল করে পড়তে পারবেন না।
এইভাবে হিজাব করে আপনি হিজাবকে ট্রল করছেন। গলা দেখিয়ে হিজাব করতো জাহিলিয়াত যুগের
দাসীরা।
যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে
বাধা দেবে, ওই ব্যক্তিকে আল্লাহতায়ালার জন্য জাহান্নাম থেকে মুক্ত করাটা জরুরি হয়ে
যায়। (বায়হাকি: ৭৬৪৩)
রাসুল সাঃ বলেন, তিন শ্রেণীর মানুষের
জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ১. পিতামাতার অবাধ্য সন্তান, ২. মাদকাসক্ত
এবং ৩. দাইউস। যে ব্যক্তি নিজের স্ত্রী-সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতা করার সুযোগ
দেয় তাকে বলা হয় দাইউস।
লক্ষ টাকা দিয়ে সন্তানকে ইংরেজী
শেখাতে আমরা কুন্ঠাবোধ করি না অথচ কোরআন শেখাতে হুজুরকে ৫০০ টাকা দিতে অপারগ হই।
জ্ঞানী হও তবে অহংকারী হয়ো না।
ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না।
মানুষ মাত্রই পাপী আর পাপীদের
মধ্যে তওবা কারীরাই সর্বোত্তম।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট
ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় ভালো থাকুন,
সৎ পথে থাকুন – এই কামনাই করছি।
Comments
Post a Comment