‘মা’ এমন একটি শব্দ যা আমাদের সবার পরিচিত এবং সবারই ভীষণ প্রিয়। বাইরে থেকে আমরা যখন বাসায় যাই সর্বপ্রথম মা’কেই খুঁজি। সন্তানের সাথে মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। মায়ের মমতা অপরিসীম। আজ আমরা এই মা’কে নিয়েই বিখ্যাত ৫০টি উক্তি জানবো। তো চলুন, উক্তিগুলো জেনে নিই।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। [মহানবী হজরত মুহম্মদ (সা:)]
মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না। (রেদোয়ান মাসুদ)
মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়।
মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে। (বুখারি শরিফ)
যার মা আছে সে কখনই গরীব নয়। (আব্রাহাম লিংকন)
যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য
কর ও শ্রদ্ধা নিবেদন কর। (আল কুরআ)
কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়–একবার তার সন্তানের
জন্য আরেকবার নিজের জন্য। (সোফিয়া লরেন)
সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। (শিয়া লাবেউফ)
পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী
থাকবে। কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও
সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। (রেদোয়ান মাসুদ)
ছোট বাচ্চাদের ঠোঁটে এবং হৃদয়ে মা ঈশ্বরের নাম। (উইলিয়াম মেকপিস
থ্যাকারে)
মা হচ্ছে এমন এক টনিক যার স্পর্শে সন্তানেরা এমনিতেই অর্ধেক
সুস্থ হয়ে যায়। (রেদোয়ান মাসুদ)
তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
(নেপোলিয়ন বোনাপার্ট)
আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে
আমি চির ঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া যেমন নৈতিকতা, বুদ্ধিমত্তা
আর শারীরিক শিক্ষার ফল। (জর্জ ওয়াশিংটন)
আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে
গড়ে উঠেছি। (দিয়াগো ম্যারাডোনা)
মা হচ্ছে এমন এক টনিক যার স্পর্শে সন্তানেরা এমনিতেই অর্ধেক
সুস্থ হয়ে যায়। (রেদোয়ান মাসুদ)
মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল
প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। (গৌতম বুদ্ধ)
তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয়। মজলুমের দোয়া, মুসাফিরের
দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া। [মহানবী হজরত মুহম্মদ (সা:)]
আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম। (মাইকেল
জ্যাকসন)
সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।
আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। (জোয়ান হেরিস)
সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।
আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। (জোয়ান হেরিস)
মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ,
কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা। (হুমায়ূন আহমেদ)
যার মা আছে সে কখনই গরীব নয়। (আব্রাহাম লিংকন)
প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল
হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়। (বুখারি শরিফ)
আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে। কারন, তিনিই
আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। (এলেন ডে জেনেরিস)
জগতে মাতা ও পিতার সেবা সুখকর। শ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে
সুখ দায়ক। বার্ধক্য পর্যন্ত শীল (নীতি) পালন সুখকর। শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখদায়ক।
প্রজ্ঞালাভই সুখ জনক, পাপ না করাই সুখাবহ। (গৌতম বুদ্ধ)
কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের
জন্য আরেকবার নিজের জন্য। (সোফিয়া লরেন)
মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে,
অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়। (হুমায়ূন আহমেদ)
আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি।
আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই। (মিশেল ওবামা)
তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
(নেপোলিয়ন বোনাপার্ট)
ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন
করে রেখে দেয়।একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা,
ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে, সবকিছুর কারন
হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। (হুমায়ূন আহমেদ)
মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো
তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। (নোরা এফ্রন)
জীবনে এমন কোন ভূমিকা নেই যা মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ।
(এল্ডার এম. রাসেল ব্যালার্ড)
মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল
প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। (গৌতম বুদ্ধ)
বিবর্তন যদি সত্যি হয়, তাহলে মায়েদের হাত দুটো কেন? (রবার্ট
ব্রেল্ট)
যৌবন বিবর্ণ, প্রেম মরে, বন্ধুত্বের পাতা ঝরে যায়, একজন মায়ের
গোপন আশা তাদের সবাইকে ছাড়িয়ে যায়। (অলিভার ওয়েন্ডেল হোমস)
কেবল মায়েরাই ভবিষ্যতের কথা ভাবতে পারে। কারন, তারা তাদের সন্তানদের
মধ্যে এটি জন্ম দেয়। (ম্যাক্সিম গ্রোস্কি)
আমার মা একটি হাঁটা অলৌকিক ঘটনা। (লিওনার্দো ডি ক্যাপ্রিও)
মায়ের চুম্বনের মতো আন্তরিক আর কিছু নেই। (সেলিম শর্মা)
জীবন জেগে ওঠা এবং আমার মায়ের মুখকে ভালবাসা দিয়ে শুরু হয়েছিল। (জর্জ এলিয়ট)
আমরা প্রেমের জন্ম; ভালবাসা আমাদের মা। (মাওলানা জালাল উদ্দিন রুমি)
মা… মানবজাতির ঠোঁটে সবচেয়ে সুন্দর শব্দ। (কাহিল জিবরান)
মায়ের মত এত শক্তিশালী কোন প্রভাব নেই। (সারা জোসেফা হেল)
একজন মায়ের বাহু অন্য কারও চেয়ে বেশি আরামদায়ক। (প্রিন্সেস ডায়ানা)
আমি যা আছি, বা যা হওয়ার আশা করি, আমি আমার দেবদূত মায়ের কাছে
ঋণী। (আব্রাহাম লিঙ্কন)
একজন মা হলেন তিনি যিনি আপনার হৃদয়কে প্রথম স্থানে পূর্ণ করেন। (অ্যামি ট্যান)
মা এমন একজন যার কাছে তুমি কষ্ট পেলে তাড়াতাড়ি যাও। (এমিলি ডিকিনসন)
পরিশেষে বলতে চাই, শুধু কিছু বানী বা উক্তির মাধ্যমে মায়ের ভালোবাসা
বোঝানো সম্ভব নয়। আমরা যেন সবাই আমাদের মা’কে সম্মান করি, ভালোবাসি এবং সবসময় কাছে
থাকি। মা’কে যেন আমরা উহ্ শব্দটাও না বলি। যারা মা’কে অবহেলা করে তারা ঠিকই বুঝে যখন
মা আর দুনিয়ায় থাকে না। আমরা যাই করি না কেন, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মায়ের
কাছে আমরা সবসময়ই ঋণী।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও
পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
Comments
Post a Comment