50

 ধনী আর গরীবের মধ্যে পার্থক্য একটাই – ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায়, আর গরীব’রা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়।

এই পৃথিবীতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ! একজনের কাছে চাইলে দশ জন দিয়ে দেয়। আর পৃথিবীতে দামি জিনিস হলো সাহায্য। দশজনের কাছে চাইলে – হয়তো একজনের কাছে পাওয়া যেতে পারে।

সমস্যার সমুদ্রে ডুবে আছো – আতংকিত হওয়ার কিছু নেই। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, হয়তো তিনিই তোমাকে টেনে তুলবেন – না হয় তোমাকে সাঁতার শেখাবেন।

একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না।

পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো। লিফ্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় উপরের দিকে নিয়ে যাবে।

নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব কিছু সম্ভব। জগতে এমন কিছু নেই – যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও – সাফল্য তুমি এক দিন পাবেই।

জন্ম ও মৃত্যু দুটোই আশ্চর্য রকমের। দুটো স্মৃতি একান্তই নিজের। কারণ – এ দুটো কারো সাথে শেয়ার করা যায় না।

সাফল্য জীবনে তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতা কোন কাজে লাগিয়ে দেয়।

নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে, অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু নিজেকেই নিয়ন্ত্রণ করা কঠিন।

কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার দাঁতে দাঁত দিয়ে করা চেষ্টা গুলি তোমাকে বিজয়ী খেতাব দেবে সারা জীবনের জন্য।

পরের রোজগারের রাজভোগের চেয়ে নিজের রোজগারের পোড়া রুটি খেয়ে থাকা ভালো।

তোমার বন্ধু হচ্ছে সে – যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে।

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধু তুমি ভুলে যাবে তুমি কে! কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন গোটা পৃথিবী ভুলে যাবে তুমি কে!

যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে সর্ব নিম্ন স্থান থেকে শুরু করো।

ভাগ্য সবার কাছে আসার জন্য অপেক্ষা করে, উপযাচক হয়ে আসে না। ভাগ্য কে ডেকে আনতে হয়।

তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞাসা করো না। নিজেকে জিজ্ঞাসা করো তুমি দেশের জন্য কি করতে পেরেছো।

প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো:
আমি সেরা …
আমি করতে পারি …
সৃষ্টি কর্তা সব সময় আমার সঙ্গে আছে …
আমি জয়ী …
আজ দিনটা আমার …

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।

সেই যথার্থ মানুষ যে সময়ের সাথে জীবনের পরিবর্তন দেখেছে এবং সময়ের পরিবর্তনের সাথে নিজেকেও পরিবর্তিত করেছে।

কান্নার মধ্যে অনন্ত সুখ আছে। তাইতো কাঁদতে এত ভালোবাসি।

আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না। যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো।

আমি মরে যাওয়ার পর যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই।

সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো। তাহলেই প্রতিষ্ঠা পাওয়া যাবে।

আমরা সবাই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি। কিন্তু আমরা কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না।

স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, স্বপ্নকে সাথে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই।

সব সময় কারো দোষ খোঁজার চেষ্টা করোনা। যদি পারো তাকে সমাধানের পথটা দেখিয়ে দিও।

জীবনে যত আঘাত পাবে – ঠিক ততো কাছের মানুষ গুলোকে চিনতে পারবে। জানতে পারবে কে তোমার কতোটা আপন জন।

যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিলেন – তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারন, তাদের ঐ রকম করার জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।

বিয়ের অর্থ হচ্ছে, নিজের অধিকার অর্ধেক করে নেওয়া ও কর্তব্যকে দ্বিগুণ করা।

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তি দিয়ে সব কিছু করতে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে। তোমার কপাল নয়।

কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে কোনো বিষয়ই না। কারণ, পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষৎ জীবন নির্ধারণ করতে পারে না।

তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না। তখন তোমার বাস্তব জীবনে স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।

একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম। কিন্তু বাকি বন্ধুরা সবাই পাশ করেছিল। এখন বন্ধুরা মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা প্রথমে শিখে নাও।

সাফল্য পেতে হলে মাত্র ৩টি শর্ত মানতে হয়। যথা: অন্যের চেয়ে বেশি জানতে হবে। অন্যের চেয়ে বেশি কাজ করতে হবে এবং অন্যের কাছে কম আশা করতে হবে।

বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও যার হাতের কাজ এক।

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে নিজের মত ভাবে।

প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন।

ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Comments