51

ভাগ্য বলে কিছুই নাই যা আছে তা হল কর্মের ফল। যেটা প্রতেক্যের চেষ্টা বা কর্মের উপর ভিত্তি করে গড়ে উঠে।

জীবনের প্রতিক্ষেত্রে কি পেলাম সেটা বড় প্রশ্ন নয়। বরং আমি কি করেছি সেটাই বড় প্রশ্ন।

বিশ্বাস করুন – আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসে ছিলাম, প্রেম পেতে এসে ছিলাম। সে প্রেম পেলাম না বলে, আমি প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

জীবনে সবচেয়ে বড় জয় হলো – এমন কিছু করে দেখানো যেটা সবাই ভেবেছিলো তুমি তা কখনোই করতে পারবে না।

অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়। কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।

নিয়তি তোমাকে যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান হল তোমার স্ত্রী।

কেউ তোমাকে মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও। কারণ, এর প্রতিদান মানুষ হয়তো নাও দিতে পারে কিন্তু আল্লাহ দিবেন।

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়। কারণ, মানুষ মাত্রই জীবনের কোনো সময় না কোনো সময় অসহায়ত্বের স্বীকার হতে হয়।

দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে। কিন্তু আনন্দ পুরো উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে আনন্দ কারো সাথে ভাগ করে নিতে হবে।

সেই মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলো না – যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে।

একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে, তাতে কান দিও না। সব কিছু নিজে আগে যাচাই করে দেখো।

একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো। কারণ, সাপটি আপনাকে একবার দংশন করবে। আর সেই অসৎ বন্ধু আপনাকে বার বার দংশন করতে থাকবে।

যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আসা আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে।

আমি এত দিন সময় নষ্ট করেছি, কিন্তু এখন সময় নষ্ট করছে আমায়।

ভুল করতে সময় লাগে না, কিন্তু ভুল শোধরাতে সময় লাগে।

আবেগ ও বিবেক দুটি আলাদা জিনিস। আবেগ বেশির ভাগ ক্ষেত্রেই খারাপ করে। আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। এটা সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই। কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।

যার কথার থেকে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম।

জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।

সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্ব হীন মানুষ।

সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে কিন্তু কাপুরুষরা তা করতে পারে না।

তুমি যদি তোমার সময়কে মূল্য না দাও তবে অন্যরাও তোমাকে মূল্য দেবে না। নিজের সময় ও নিজের প্রতিভাকে কাজে লাগাও, সময় নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হতে পারবে।

মেয়ের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়েরা নয় মেয়ের বাবা মা-ও তোমার পিছনে ঘুরবে।

বিয়ে একটা জুয়া খেলা। পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ।

জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন কাল তোমাকে গুগলে সার্চ করে।

অতীত বা ভবিষৎ বলে কিছুই নেই, বর্তমানটাই সব কিছু। আমাদের কিছু বলার থাকলে তা এখনি বলতে হবে, কিছু করার থাকলে এখনি করতে হবে। ভালোবাসতে হলে এখনি বাসতে হবে। ভবিষৎ একটা মরীচিকা মাত্র।

চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না।

খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে মনুষত্ব না থাকলে কোনো দাম নেই।

জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেওনা। কারন, হাসিটা তোমার ভিতরে শক্তি ও সাহস যোগাবে।

জীবন হলো সাইকেলে চড়ার মতো। জীবনে ভারসাম্য রাখতে গেলে অবশ্যই আপনাকে পথে চলতে হবে।

জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।

নানা ভাবে শিক্ষা পেলেও দুর্জন ব্যক্তি কখনো সাধু হয় না। নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধু হয় না।

কাজের কারনে আমরা কখনো ক্লান্ত হয়ে পরি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তির কারনে।

ছেলেদের জন্য পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের হাসি।

জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। কারন, জীবন থেকে একটা বছর ঝরে গেলো সেই জন্য অনুতাপ করা উচিত।

যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অন্য কাউকে সেটা বুঝতে দিও না।

যে মন খুলে হাসতে পারে না সে এই পৃথিবীতে সবচেয়ে অসুখী।

সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা। আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া।

বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত।

অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।

টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।

কথা-বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবনের মতো হওয়া উচিত। পরিমান মতো হলে রুচিকর আর অপরিমিত হলে ক্ষতিকর।

সততা খুব মূল্যবান জিনিস যেটা যার তার কাছে থেকে আশা করা যায় না।

মানুষ যত গোপন পাপ-ই করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যেই পায়।

জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের মধ্যে সোজাগাছটি সবার আগে কাটা হয়। তেমনি অতি সৎ ব্যক্তিরাই আগে বেশি বিপদে পরে।

পূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে বসবাস করে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় বসবাস করে থাকার কোনো সার্থকতা নেই।

যে তোমার সামনে ভুল ধরিয়ে দেয় সেই তোমার প্রকৃত বন্ধু। আর যে তোমার সামনে প্রশংসা করে সেই শত্রু।

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই। সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই। কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন। কিন্তু দুঃখের পরে সুখ আসবে এটাই ধ্রব সত্য।

মরিলে যদি রণ জয় হইতো তবে মরিতাম। বৃথা মৃত্যু বীরের ধর্ম নহে।

পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশ যতটা কাছে মনে হয় আসলে আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ঠিক ততটা আপন নয়।

দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।

সত্যিকারের যোগ‍্যতা নদীর মতো। এটি যত গভীর তত শব্দ কম করে।

কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো কাছে হয়তো অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।

আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।

প্রেমের আনন্দ থেকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন।

পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।

আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়। যথা: একটি হচ্ছে জ্ঞান এবং অন্যটি হচ্ছে প্রেম।

অসত‍্য পথে সফল হওয়ার চেয়ে সত‍্যে পথে ব‍্যর্থ হওয়া ভালো ।

ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সর্বোপরি, সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনা রইলো। 

Comments