53

এই ভিডিওটিতে বলা প্রতিটি কথা বিভিন্ন মনীষীর জীবনী থেকে নেয়া হয়েছে। এগুলো কোন বানানো কথা নয়। কথার মর্মার্থ বুঝতে পারলে এবং জীবনে মেনে চললে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো চলুন, জেনে নিই বানীগুলো।

জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।

বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে।

মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।

যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!

সময়ের সমুদ্রে আছি, কিন্তু একমুহূর্ত সময় নেই।

সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোন কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না।

জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।

যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য।

বিয়ে একটি জুয়া খেলা – পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ।

আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।

একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ।

সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও।

ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে।

মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়।

বাঙালি সমালোচনা সহ্য করে না; নিজেকে কখনো সংশোধন করেনা। নিজের দোষত্রুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর।

মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়।

যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।

অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না ।

একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।

একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে।

একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।

কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ।

বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।

যে ন্যায়ের পক্ষে, সে সত্যের পক্ষে।

যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!

স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল।

শিক্ষা দানের কাজ বাগানের মালীর মত।

সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।

শ্রম বিনা শ্রী হয় না।

শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর- চোরাচালানি- দারো গা চায়।

একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভাল কাজ করে জীবনকে সুন্দর করা যায় না।

সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।

যে সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়।

সত্যকে ভালবাস কিন্তু ভুলকে ক্ষমা কর।

নিয়তি তোমাকে যা দান করে' তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী।

একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।

জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না।

বুলেট ব্যতীত বিপ্লব হয় না।

যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।

কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।

যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নাই-সে তো দেখা নয়, তাকানো।

ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত।

মানুষের জীবনে শৈশব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজে সবাই শিক্ষিত।

তৃতীয় বিশ্বে রাজনীতি করুণ হিংস্র এক প্রহসন; কোটি কোটি টাকা ব্যয়ে অভিনীত হয়ে থাকে এ রাষ্ট্রীয় রঙ্গ নাট্য।

অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।

সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউ-ই বুড়ো হতে চায় না।

একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।

জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।

নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।

বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।

নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনাই করছি।

Comments