54

একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।

জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।

নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।

বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।

নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।

জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন।

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।

নিজের বিপদের কথা শত্রুকে বলো না। সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে।

জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মুল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজো।

উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়।

ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।

নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত।

বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।

স্বপ্ন শুধু হাসায় না – কাদায়ও।

যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।

হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট । কিন্তু এ কথা দু'টো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।

যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু, যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু।

আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।

সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু।

সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।

সময় দ্রুত চলে যায়। এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়।

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।

তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে।

পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।

টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী।

বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।

সময় চলে যায়না, আমরাই চলে যাই।

বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য।

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’!

সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালবাসার সফলতা আসবে।

যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালবাসো। আর যে তোমাকে ভালবাসে তাকে তুমি কষ্ট দিওনা। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তোবা তুমিই তার পৃথিবী।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনা রইলো।

Comments