পরিবর্তন নিয়ে কথাগুলো শুনুন। জীবনে ভালো কিছু করতে হলে পরিবর্তন প্রয়োজন। চলুন জেনে নিই, আমাদের জীবনের জন্য কেমন পরিবর্তন প্রয়োজন।
একসময় অবুঝ ছিলাম, তাই পুরো পৃথিবীটাকে
পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী তাই নিজেকে পরিবর্তন করছি।
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা
করে না। সময় পরিবর্তনশীল, একবার যে সময় চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তাই বয়ে
যাওয়া সময়কে যদি কাজে লাগাতে না পারেন তাহলে সে সময়টি আর কখনো ফিরে পাবেন
না।
পৃথিবীতে যেরূপ পরিবর্তন দেখতে
চাও, আগে নিজের মধ্যে সেরূপ পরিবর্তন নিয়ে আসো।
আমরা যদি নতুনকে গ্রহণ করতে না
পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না। তাই নিজের ভয়কে সাহসিকতায় পরিবর্তন করে নতুন
উদ্যমে এগিয়ে যাও।
যদি উড়তে না পার, তবে দৌড়াও;
যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হাঁটা হামাগুড়িতে পরিবর্তন করে এগিয়ে
যাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।
আমরা যদি নতুনকে গ্রহণ করতে না
পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না, জীবনে পরিবর্তন প্রতিক্ষণেই আসবে, তুমি কিভাবে
তা গ্রহণ করছো সেটাই গুরুত্বপূর্ণ।
একজন মানুষ অন্য একজন মানুষের
নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো এবং মানুষকে
অন্যের ব্যাপারে কানাঘুষা করার স্বভাবটিকে পরিবর্তন করার পরামর্শ দাও।
নিজেকে পরিবর্তন করে যোগ্য ব্যক্তিতে
পরিণত করো, দেখবে ভাগ্য নিজেই বদলে যাবে।
জীবন তখনই পূর্ণতা পায় যখন আমাদের
জীবনে ছোট ছোট পরিবর্তন আসা শুরু হয়।
তুমি অন্যের থেকে যা চাও, অন্য
কেউ তোমার কাছে এমন কিছু চাইলে দিতে পারবে কি না তাও যাচাই করে নিও। যদি না দিতে পারো
তবে নিজেকে আগে পরিবর্তন করে নাও, তারপর অন্যের থেকে পাওয়ার আশা করো।
হৃদয়ের মনোভাবের কিছুটা পরিবর্তন
সব কিছুকে পরিবর্তন করে ফেলতে পারে।
খারাপ মানুষের সঙ্গে থাকার চেয়ে
একা থাকাও অনেক ভালো। কারণ, তুমি ভালো হলেও খারাপ মানুষগুলো কখন যে তোমার ভালো চিন্তাগুলোকে
খারাপ চিন্তায় পরিবর্তন করবে তা তুমি বুঝতেই পারবে না।
পুরুষের সবচেয়ে ভালো এবং
বোকামীর দিক হলো সে কোনোদিনও নিজেকে পরিবর্তন করতে চায় না।
এই পৃথিবীতে পরিবর্তন ছাড়া আর
কোন কিছুই স্থায়ী নয়।
নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে
সবাই তোমার পুরাতন তুমিটাকে ফিরে পেতে চায়।
জীবনের একমাত্র ধ্রুবক হলো পরিবর্তন,
যা কখনো পরিবর্তন হয় না।
নদীর সেচকে যেমন আঁকড়ে ধরা যায়
না ঠিক তেমনি সময় কেও ধরে রাখা যায় না। সময় প্রতিক্ষণে পরিবর্তিত হচ্ছে।
জীবনে অনেক ক্ষেত্রেই পরিবর্তন
আসবে, আমাদের অবশ্যই সেই পরিবর্তনকে মেনে নিতে হবে, তবে তা হতে হবে নিয়ম হিসাবে –
তোমার জীবনের নিয়ন্ত্রক হিসাবে নয়।
আপনি এমন কাউকে পরিবর্তন করতে
পারবেন না, যে নিজের আচরণে নিজের কোনও ভুল দেখতে পায় না।
পরিবর্তন সবাই মেনে নিতে পারে
না, কারণ পরিবর্তন সবসময় সুখের হয় না। অনেক ক্ষেত্রে এটা বেদনাদায়কও হয়।
আজ তোমার হাতে যে দিনটা আছে তাকে
ভালোভাবে উপভোগ করো। আগামী কাল আর আজকের সময়টা থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। হয়তো
আজকের দিনের মতো আগামীকাল কে উপভোগ করার সুযোগ নাই হতে পারে।
যখন তুমি সংশয়ের ভিতর থাকো তখন
পথ পরিবর্তন করে ফেলো।
নতুন কিছু শুরু করা এবং চিন্তা
ধারণা পরিবর্তনের জন্য সঠিক সময় হলো আজ।
পরিবর্তনই পারে তোমার জন্য নতুন
সুযোগ বয়ে আনতে, তাই পরিবর্তনের সাথে এগিয়ে যাও।
সবকিছুর পরিবর্তন হবে। আগামীতে
কোনো কিছুই আর আজকের মতো থাকবে না। তাই নিজেকে তৈরি করো।
পরিবর্তন ব্যতীত কোনো কিছুই চিরস্থায়ী
নয়।
কিছু যদি পছন্দ না হয় তবে সেটা
পরিবর্তন করে ফেলো। আর তা যদি না পারো তবে সেই জিনিসটা সম্পর্কে তোমার ধারণা পরিবর্তন
করো।
আমরা চাইলেও বর্তমান সময় পরিবর্তন
করে অতীতে যেতে পারবো না।
ভালো কিছু করতে গিয়ে ব্যর্থ হওয়া
মানে জীবন ব্যর্থ নয়, হয়তো বা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে হাঁটছো।
তাই আবার চেষ্টা করার মানসিকতা পরিবর্তন করো না, বরং আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করো।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশায় শেষ করলাম।
Comments
Post a Comment