62

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই। কারন, অসুস্থ্যতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না।

যে কষ্ট আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় সেটা কষ্ট নয়, সেটা হচ্ছে নেয়ামত।

কখনো বলবেন না যে, আল্লাহ আমাকে কেন এত দুঃখ-কষ্ট দিয়ে পরীক্ষা করছেন! মনে রাখবেন – আল্লাহতায়ালা যাদের ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন।

বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর পছন্দের সবকিছু ভাগ্যে থাকে না।

পরিবার হলো সেই জায়গা যেখানে সবাই তোমাকে ভালোবাসে কিন্তু কেউ তোমাকে বুঝে না।

ছেলে মানুষের জীবন অনেকটা ফানুশের মতো। সবাই উড়তে দেখে কিন্তু কেউ পুড়তে দেখে না!

নারী বদলে গেলে হয় পরিস্থিতির কারন আর পুরুষ বদলে গেলে হয় বিশ্বাসঘাতক-বেঈমান।

খুব সাধারন হতে চাই। যতোটা সাধারন হলে কেউ ভালোবাসবে না আবার ঘৃণাও করবে না।

সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর।

পৃথিবীতে একা থাকার মতো নিশ্চিত ভালো থাকা মনে হয় আর কিছু নেই।

মানসিক আঘাতের কোন চিহৃ থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাঁসতে পারি।

কারও বদলে যাওয়াতে কোন দুঃখ নেই। কিন্তু কেউ একজন ছিলো যার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস ছিলো। তবে সেও বুঝিয়ে দিয়েছে সবার উপর বিশ্বাস রাখতে নেই।

কিছু দিনের জন্য তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনে সব পেয়ে গেছি। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে, পানির উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই আসে।

চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে এই শহরে না পাওয়ার কোন গল্প থাকতো না।

মন খারাপ করে কখনো কারও কাছে প্রিয় হওয়া যায় না। কারন, প্রয়োজনের বেশি কেউ কাউকে গুরুত্ব দেয় না। আর এই বাস্তব কথাগুলোই বেহায়া মন কিছুতেই বুঝতে চায় না।

পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছো যে, সব আপনজন আপন হয় না।

পুরুষ কখনো রূপের জন্য কোন নারীকে ত্যাগ করে না, ত্যাগ করে আচরণের জন্য।

আমি কারও শখের মানুষ না। আমি হচ্ছি সেই মানুষ যাকে খুব সহজেই ছেড়ে দেওয়া যায়।

জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না।

দুনিয়ার সবচাইতে কঠিন কাজ হয়তো নিজেকে সামলানো আর নিজেকে বুঝানো।

নিজের মানুষ তাকেই বলো – যে কিনা দিনের শেষে তোমার নিশ্চিন্তে শান্তির ঘুমের কারন হয়, কান্না ভেজা চোখে ঘুমিয়ে পড়ার নয়।

একটু ভালোবাসা পেলেই যারা খুশি – তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি।

পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস। কাউকে সব দেয় আবার কারও কাছ থেকে সব কেড়ে নেয়।

ইচ্ছে করে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ইচ্ছে করলেই কি ভালো থাকা যায়!

আমাকে হারালে শুধু আমাকেই হারাবে না। সাথে হারাবে তোমার জন্য প্রার্থনার দুটো হাত, হারাবে সব সহ্য করার পরেও থেকে যাওয়া একটা মানুষ আর সাথে এক বুক ভালোবাসা।

সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায় তখন কে শুনলো আর কে শুনতেই চাইলো না তাতে কি-ই বা আসে যায়!

পথ কখনো হারিয়ে যায় না। হারিয়ে যায় একসাথে পথ চলা মানুষগুলো।

যদি কাউকে ভালোবাসো তবে মাঝপথে ছেড়ে দিও না। মাঝ পথে ছেড়ে দেওয়া আর নিজের হাতে মানুষটাকে মেরে ফেলা সমান। মৃত্যুর যন্ত্রণা একবার হয় আর ছেড়ে যাওয়ার যন্ত্রণা সারাজীবন সইতে হয়।

রাত হলেই দুনিয়ার দুঃশ্চিন্তা মাথায় এসে হাজির হয়। কোন হিসাব মেলে না। জীবন আসলে এমন হওয়ার কথাও ছিলো না। এমন জীবন আমি চাইনি।

দিনগুলো খারাপ যাচ্ছে তবুও বেঁচে আছি নতুন একদিনের আশায়।

যে ফেরার সে ঝড়ের রাতেও ফেরে! ছাতা রেইনকোট কিছুই লাগে না, কাদা পানিতে মাখামাখি হইয়া সং সাইজা হইলেও ফেরে, সে যেকোন মূল্যেই হোক ফিরে আসে।

এমনভাবে হেরে যাবো তুমি জিতে গিয়েও পস্তাবে। স্বান্তনা পাবে কিন্তু কখনো শান্তি পাবে না।

টাকা এক অদ্ভুত জিনিস; থাকলে সকল সমস্যার সমাধান আর না থাকলে আপনদেরও পর করে দেয়।

আমাকে কখনো মিথ্যা উত্তর দিও না। কারন, আমি উত্তর জানা ছাড়া প্রশ্ন করি না।

কারও অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট।

ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশা রইলো। 

Comments