63

প্রিয়, আমার লাশ দেখতে হলে সময় মতো এসো। কারন, যারা দাফন করবে তারা আমার মতো তোমার জন্য অপেক্ষা করবে না।

কারও মনে এতোটা কষ্ট দিও না যে, সে আল্লাহর সামনে তোমার নাম নিয়ে কান্না করে দেয়। কারন, ভাঙা হৃদয় থেকে বের হওয়া কষ্ট আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়।

ভেবেছিলাম, দুঃখের নদীটা পার হতে পারলেই সুখের নদীটার দেখা পাবো। কিন্তু দুঃখের নদীটা পার হয়ে এসে দেখি – সুখের নদীটা শুকিয়ে গেছে।

দুপুরে শূন্য লাগে, বিকাল হলেই একা লাগে। সন্ধায় মন খারাপ হয় আর রাতে বিষাদ আসে। ঘুমিয়ে গেলে দুঃস্বপ্ন আসে – কেন প্রিয়? আমার জীবনটাতো এমন হওয়ার কথা ছিল না।

আমি নিজেও জানি না আমার জীবন কেমন যাচ্ছে! শুধু এটা জানি দুনিয়া দেখার বয়সে দুনিয়া ছাড়তে ইচ্ছে করছে।

কবি বলেছিলেন, ভালোবাসায় দুই জন সুখী হলেও তৃতীয় একজন কষ্ট পাবেই। কিন্তু আমি বুঝতে পারিনি যে, তৃতীয় জন আমিই ছিলাম।

আসলে লবণের মতোই চরিত্র বানানো উচিত। তাহলে না কেউ বেশি ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে।

বোকা আর দূর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করেছে, আমি আসলে তার থেকেও বেশি আঘাত সহ্য করার ক্ষমতা রাখি।

হয়তো টাকা একদিন অনেক হবে কিন্তু আফসোস! সেদিন হয়তো আর শখগুলো থাকবে না।

কোন কিছু পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা সারাজীবন থাকে।

যখন কেউ অসহায় হয়ে পড়ে তখন যেন পুরো পৃথিবীর সবাই স্বার্থপর হয়ে যায়।

সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় – একটি হচ্ছে দারিদ্রতা এবং অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত।

আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির উপর যে নামাজের জন্য জাগ্রত হয়না অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে উঠে। কিভাবে সে রিজিকের জন্য ছুটে যায় অথচ রিজিক’দাতাকে ভুলে থাকে। (ডক্টর মুহাম্মাদ রাতিব নাবলসি)

তুমি আমায় ছাড়ার জন্য কারন খুঁজতেছিলে আর আমি রাগ করে তোমার কাজটা আরও সহজ করে দিলাম।

কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না। সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে।

তোমার শূন্যতা আমায় বড় একা করে দিয়েছে। তাই, অন্ধকারকেই আপন করে নিয়েছি।

গুরুত্ব না পেলে কষ্ট করে হলেও দুরত্ব বাড়িয়ে দিন। কারন, আত্মসম্মান নষ্ট করে সম্পর্ক টিকিয়ে রাখার কোন প্রয়োজন নেই।

শুধু পেয়ে নয় কিছু হারিয়েও আলহামদুল্লিাহ বলা উচিত। কারন, আল্লাহর সব সিদ্ধান্তই বান্দার জন্য মঙ্গলজনক।

একাকিত্ব মোটেও সুন্দর নয়। আসলে একা থাকতে হয় বলে আমরা এটাকে সুন্দর বলি।

অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু গল্পগুলো অবহেলা দিয়ে শেষ হয়ে যায়।

বাস্তবতা এতোটাই কঠিন যে, কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে।

ইচ্ছেগুলো আজ মরে গেছে বিশ্বাসে ধরেছে জং – বুঝেছি আমি সুযোগ পেলেই মানুষ বদলায় তার রং।

দুঃখ একটাই – আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি।

অহে প্রিয়, বিবেকের কাঠগড়ায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখো – পৃথিবীর সবচেয়ে জঘন্য নিকৃষ্ট খুনি হিসেবে বিবেচিত হবে তুমি।

কয়েক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন – আল্লাহ আপনাকে যা দেয়নি তা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলো না।

প্রিয়, মনে রেখ – নকল মানুষের মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথা অনেক ভালো।

আমার এই ছোট্ট জীবনে আমি তো কষ্ট ছাড়া কিছুই পেলাম না। এটাই হয়তো বিধাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার জন্য!

কি অদ্ভুত তাই না! আপনি সারা রাত ঘুমানোর চেষ্টা করেন অথচ ঘুম আসে না। আবার সেই আপনিই ফজরের নামাজ পড়তে পারেন না। কারন, আপনার ঘুম ভাঙে না।

যদি কখনো আমার মৃত্যুর খবরটা শুনতে পাও তাহলে ক্ষমা করে দিও এই খারাপ মানুষটাকে যে কিনা তোমাকে বার বার বিরক্ত করতো।

মানুষের ভিতর যখন অহংকার ঢুকে যায় তখন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তারা ভুলে যায়।

একজন মা তার সাত সন্তানকেও একসাথে মানুষ করতে পারে কিন্তু সাত সন্তান মিলেও একজন মায়ের সঠিক খেয়াল রাখতে পারে না।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশা রইলো। 

Comments