64

নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি জরুরী।

জান্নাতী লোক হবে দুনিয়াতে দূর্বল প্রকৃতির আর যারা জাহান্নামে যাবে তারা হবে ঝগড়াটে, অবাধ্য এবং অহংকারী।

প্রয়োজন পড়লে রক্তের সম্পর্ক শেষ হয়ে যাবে তবুও অপমানিত স্থানে কখনোই ফিরে তাকাবো না।

আশা ছাড়তে নেই। ঝড়ে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়।

এক অন্ধ বলেছিলো যে, আল্লাহ আমাকে এতো ভালোবাসেন যে – তাকে দেখানোর আগে তিনি আমাকে দুনিয়ার অন্য কিছু দেখাতে চান না। ভেবে দেখেছেন, কতো শক্তিশালী চিন্তা-ভাবনা!

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে – হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। আমি সব দেখছি এবং শুনছি। একদিন সব ঠিক হয়ে যাবে।

যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখনই সত্য একা হয়ে যায়। আর অসত্যের বাহিনী হয় বিশাল। কারন, তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে।

সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা।

বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেনসিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেয়া হয়। কারন, এটা বোঝানোর জন্য যে, এরপর ভুল হলে আর মোছা যাবে না।

কি আজব তাই না! পৃথিবীতে ৮৪ লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে। কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না।

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায়।

ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা এই যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।

অর্থ যেখানে নাই ভালবাসা সেখানে দুর্লভ।

যারা মূর্খ, যারা কোন কালেই কিছু করবে না, তারাই শুধু বলে অসম্ভব। এ জগতে মানুষের অসম্ভব বলে কিছুই নেই, কিছু থাকতেও পারে না।

এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।

যে ব্যক্তি কোন কাজ করে না শুধু যে সেই অলস তা নয়, যে ছোট কাজে আটকে আছে অথচ বৃহত্তর ও মহত্তর কাজে যাকে ব্যবহার করা যেত তিনিও অলস।

দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল, তারা পরষ্পরে মিলে গেলেও তোমাকে যেন লজ্জিত না হতে হয়।

স্ত্রীর প্রতি ভালবাসার পিছনে কামনা আছে, ছেলের প্রতি ভালবাসার পিছনে আমাদের উচ্চাশা আছে, কিন্তু মেয়ের প্রতি ভালবাসার পেছনে কিছুই নেই।

মেয়ে মানুষের কান্নার পিছনে সব সময় কারণ বা যুক্তি থাকে না।

চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত – এই নীতি অনুসরন করলে পৃথিবীর সব মানুষ দন্তহীন ও অন্ধ হয়ে যাবে।

যে খেলায় কেউ জিততে পারে না, সেটাই সবচেয়ে খারাপ খেলা।

যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও, তা মিত্র হতেও গোপন রাখ। কারণ মিত্রও একদিন শত্রুতে পরিণত হতে পারে।

সাধারণ লোকের অসাধারণ চাহিদা চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

চেষ্টা করলেই যে সব সময় সিদ্ধিলাভ হবে সেটা নাও হতে পারে। কিন্তু চেষ্টা না করার কারণে যে ব্যর্থতা তা পাপ, নিজের জন্য কলঙ্ক।

যা তুমি জান না, তা বলো না। আর যা তুমি জানো, তা যথাস্থানে বলতে কুন্ঠিত হয়ো না।

পরের অস্ত্র কেড়ে নিলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হয়ে উঠে।

কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ।

যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র।

নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়।

দুঃখের একমাত্র মৌন ভাষাই হল অশ্রু।

আমরা জীবন যুদ্ধের ঝড় এবং হিমবাহের ধাক্কা অনেক সহ্য করতে পারি, কিন্তু ছোট ছোট দুশ্চিন্তা যা আমরা দুটি আঙ্গুলের সাহায্যে মেরে ফেলতে পারি, তার কাছে হেরে যাই।

সমাজই ধনী গরীব সৃষ্টি করে, ঈশ্বর নয়।

ধর্মের ব্যাপারে যারা অন্ধ, তারা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না।

নিজেকে বড় ভাবা যেমন দোষের নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের। নিজের সন্বন্ধে সঠিক ধারণা থাকাই যুক্তিযুক্ত।

একজন নারী হয় ভালবাসে অথবা ঘৃণা করে, এছাড়া জানেনা তৃতীয় কোন পন্থা।

ধৈর্য্য ধারণকারী পরিশ্রমী মানুষ একদিন জয় লাভ করবেই।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশা রইলো। 

Comments