একটা পরীক্ষায় খারাপ করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না।
জন্মদাতা হওয়া সহজ কিন্তু পিতা
হওয়া খুবই কঠিন।
যত সুন্দর কথাই হোক আর যতো সুন্দর
বর্ণনা হোক না কেন – মানুষ পুণরাবৃত্তি সইতে পারে না। মানুষের জীবনে পূণরাবৃত্তি নেই।
এক মিথ্যাকে বার বার প্রচার করুন।
দেখবেন, সেটাই সত্য বলে সবাই মেনে নেবে।
প্রয়োজন কখনো আইনের তোয়াক্কা করে
না।
মানুষই একমাত্র প্রাণী যে ক্ষিধে
না পেলেও খায় এবং তৃষ্ণা না পেলেও পান করে।
নিজের হাত ও পায়ের উপর যে ভরসা
করে সে কখনো ঠঁকে না।
সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও
ভালো না লাগা।
সত্যি সত্যিই কিছু করতে চাইলে
একটা রাস্তা খুঁজে পাবেন আর না চাইলে পাবেন অজুহাত।
অসম্ভব এমন একটি শব্দ যা কেবল
বোকাদের অভিধানেই পাওয়া যায়।
যে মানুষ ভুল করে না – বাস্তবে
সে কিছুই করে না।
মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরী
হয়নি। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না।
পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়
এবং যারা নিজেদের মনকে পাল্টাতে পারে না তারা কোন কিছুই বদলাতে পারে না।
যে অপেক্ষা করতে জানে একসময় তার
কাছে সবকিছুই আসে।
তোমার মাথাকে কখনো নত হতে দিও
না। সবসময় চোখ বরাবর উঁচু করে রাখো।
যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে
এক মিনিটের বেশি ভাববেন না।
যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ
সাহায্য করতে পারে না।
বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো
উচ্ছিষ্ট মুখে তুলে না।
আমি বলবো না, আমি এক হাজার বার
হেরেছি। আমি বলবো যে, আমি হেরে যাওয়ার এক হাজারটি কারন বের করেছি।
ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট
সাহস নেই জীবনে সে কিছুই অর্জন করতে পারে না।
জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা
ছোট হয়।
জীবনে চলার পথে বাঁধা আসতেই পারে,
তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে
হবে।
সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি
সহকারে আহার করে অথচ তার প্রতিবেশি অনাহারে থাকে।
ভীরুরা যখন নিরাপদ স্থানে থাকে
তখনই অন্যকে শাসাতে সাহস পায়।
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না।
যদি তুমি কখনো অপমানিত বোধ করো
তাহলে অপরকে সেটা বুঝতে দিও না।
জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির
নাম যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য।
তাই জীবনে যে কোন সমস্যায় ধৈর্য ধরুন।
যাকে শ্রদ্ধা করা যায় না তাকে
হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না।
সাফল্য মানে হলো ৯ বার পড়ে গিয়ে
১০ বারের মাথায় উঠে দাড়ানো।
কোন কিছুই পূর্ব নির্ধারিত নয়।
মনে বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।
কর্মজীবি মানুষের ঘরে ক্ষুধা উকি
মারে কিন্তু ঢুকতে সাহস পায় না।
যে কোন ঝামেলা ছাড়াই জিতে সে বিজেতা।
কিন্তু যে শত ঝামেলা সামলে জেতে সে হয় ইতিহাস রচয়িতা।
বড় কেউ কাউকে করতে পারে না। বড়
হতে হয়। কাউকে ঠেলে ওপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে।
শিয়ালের মতো একশ বছর জীবন ধারণ
করার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও ভালো।
যদি তুমি স্বপ্নেও আমাকে হারানোর
চিন্তা করো তবে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নাও।
প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত
সাফল্য অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই।
যখনই কোন সফল ব্যক্তির দিকে তাকাবে
দেখতে পাবে অনেক সুনাম, খ্যাতি। কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলো
ওই সাফল্য এনেছে।
যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই
সুযোগ সৃষ্টি করো।
আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই।
আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই।
জীবনের প্রতিটি সিড়িতে পা দিয়ে
ওপরে উঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনাই বেশি।
জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাস
রুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে।
সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো। বেশি
দেরি করলে হারাতে হয়।
সকল অর্জনের প্রাথমিক ধাপ হচ্ছে
ইচ্ছা।
ভুল পথে হাটলে যেমন বার বার হোঁচট
খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বার বার ঠঁকতে হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট
ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর
থাকুন – এই কামনা রইলো।
Comments
Post a Comment