ভেতর থেকে একা হয়ে গেলে – মানুষ
উৎসবের ভীড়েও একলা থেকে যায়।
মানুষ কখনো আপনার সাথে নয় – আপনার
পরিস্থিতির সাথে হাত মিলায়।
ধুলো ছিলো আমার চেহারায়, অথচ আমি
সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম।
কোন ব্যক্তির ‘সরল মনোভাব’ কখনোই
তার দুর্বলতা নয়। এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে।
প্রচন্ড ক্লান্তি আর একরাশ হতাশা
নিয়ে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় সৃষ্টিকর্তা উপর থেকে সবকিছু দেখছেন আর বলছেন
– “আরেকটু ধৈর্য ধরো, নিরাশ হয়ো না, একদিন সব ঠিক হয়ে যাবে”।
অল্প বয়সে মনের সাথে যুদ্ধ করে
বাঁচতে হচ্ছে – কি অদ্ভুত আমার জীবন!
মস্তবড় ডিগ্রি নিয়েও যদি আপনার
ব্যবহারে নম্রতা না থাকে আর আপনার ব্যবহারে কেউ কষ্ট পায় তবে আপনি কখনোই প্রকৃত শিক্ষায়
শিক্ষিত হতে পারেননি।
কারও জীবনে এতোটাও বিশেষ কিছু
হতে পারিনি যে, আমার থাকা না থাকায় কারও জীবন শূন্য শূন্য লাগবে! আমি খুবই সস্তা একজন
মানুষ।
অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত
ভালোবাসা প্রকাশ করো।
দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয়
পাওয়া যায়। এক – যখন আপনার কাছে কিছুই থাকে না তখন আপনার ধৈর্য। আর দুই – যখন আপনার
কাছে সবকিছু থাকে তখন আপনার ব্যবহার।
জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী,
যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোন ডালে বাঁসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে
কখনোই বিশ্বাস ভাঙবে না।
একজন দ্বীনহীন নারীর চেয়ে একটা
বিষধর সাপের সাথে সংসার করা ভালো। কারন, সাপ শুধু দুনিয়াতেই দংশন করবে কিন্তু দ্বীনহীন
নারী আপনার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করবে।
আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি।
অসহায় হয়েছি আমি প্রিয়জনের মিথ্যা ছলনায়।
পুরুষ মানুষের সুখ শান্তি পকেটের
ওজনের সাথে ওঠা-নামা করে। মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যে পুরুষের
কাছে অর্থ বা টাকা নেই সেই পুরুষ কখনো কারও প্রিয় হতে পারে না।
কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে
আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাস ঘাতকতা করে।
স্বামীর জন্য কোন স্ত্রীকে পরিবর্তন
হতে দেখিনি। অথচ, অনেক স্বামীই তার স্ত্রীর জন্য নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দেয়। তারপরেও
দিনশেষে স্বামীরা’ই দোষী।
আমি একটু বেশিই আশা করে ফেলি।
আর তাই হয়তো আঘাতটাও বেশি পাই।
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার
উত্তর কখনো মিলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট
থাকে যা কাউকে বলা যায় না।
একদিন তুমি খুব আফসোস করে বলবা
“পাগলটা সত্যিই খুব ভালোবাসতো”। কিন্তু দূর্ভাগ্য যে, সেদিন আমি তোমার থেকে অনেক দূরে
থাকবো।
যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস
করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। পথ তুমি খুঁজে পাবেই পাবে।
একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার
পরে আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামই জীবন।
যাকে পেয়ে ভেবেছিলাম, জীবনে হয়তো
আর কোন কষ্ট থাকবে না – দিনশেষে সেও বুঝিয়ে দিলো ভালোবাসা সুন্দর তবে সবার জন্য নাহ্।
প্রতিবাদ না করে নীরব থাকুন। কারন,
কখনো কখনো নীরবতার চেয়ে আর কঠিন প্রতিশোধ কিছুই হয় না।
কখনো কারও মনে কষ্ট দিও না। কারন,
সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হতে পারে।
পৃথিবী বড়ই অদ্ভুত! চলতে চলতে
মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া আর তারপর একদিন সত্যি সত্যিই হারিয়ে যাওয়া।
হয়তো আমি তোমার মনের মতো হতে পারিনি।
কিন্তু আমার ভালোবাসায় তোমার দেহের প্রতি কোন লোভ ছিলো না।
হে আল্লাহ, মনটা তুমিই বানাইছো
– ভাগ্যটাও তো তুমিই লিখছো। তাহলে যে মনে থাকে সে ভাগ্যে থাকে না কেন!
বর্তমানে বেঁচে থাকার চেয়ে ভালো
থাকাটা বেশি কঠিন। কারন, ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা
যায় না।
জীবনে একসাথে থাকতে গেলে সুন্দর
চেহারা বা খুব বেশি টাকার প্রয়োজন নেই। শুধু একে অপরের প্রতি সরল ভালোবাসার প্রয়োজন।
এতো কি চিন্তা করো তুমি! তুমি
না আল্লাহর উপর ভরসা রাখো! তাহলে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তিনিই সবকিছু
ঠিক করে দেবেন ইনশাআল্লাহ।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনায় আজকের মতো ইতি টানলাম।
Comments
Post a Comment