75

বাবা - দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি।

একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। নিজে কেঁদে সন্তানকে হাসায়।

আজ আমরা আমাদের বাবাকে নিয়ে অসাধারন কিছু কথা শুনবো। যাদের বাবা নেই তারা কেঁদো না কিন্তু। বাবার জন্য শুধু মন থেকে দোয়া করো।

বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা।

ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা।

বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন। যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না।

আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না।

সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান।

দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না।

বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা।

পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে শুনো যে সন্তান কখনও পিতার ভালবাসা পায়নি।

এই পৃথিবীতে আর কেউ কোনো মেয়েকে তার বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারে না।

একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান, যতটা তিনি হতে চেয়েছিলেন।

একজন বাবার হৃদয় প্রকৃতির এক অপার স্থান।

মেয়েদের কাছে বাবা মানেই ভালোবাসার অপর নাম।

বাবাকে হারানোর মানে হলো মাথার ওপরে ছাদ হারিয়ে ফেলা।

একজন বাবা বলেন না, তিনি তোমাকে ভালোবাসেন; বরং তিনি দেখিয়ে দেন, তিনি তোমাকে ভালোবাসেন।

একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।

 প্রত্যেক অসাধারণ মেয়ের পেছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন।

একজন বাবা হলেন তিনি, যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধু সন্তানের ইচ্ছার জন্য।

একজন বাবাকে তার মেয়ের কাছে এতটাই আদর্শ হওয়া উচিত যে আদর্শ দেখে সেই মেয়ে পৃথিবীর সব ছেলেকে যাচাই করবে।

বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা।

একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন।

বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়। কিন্তু বাবার ভালোবাসা কখনো কেনা যায় না।

আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।

পরিশেষে বলবো, একজন বৃদ্ধ নিজে একজন বাবা হলেও যখন তিনি নিজের বাবাকে মনে করেন তখন তার চোখের কোণে উজ্জ্বল হয়ে ওঠে বেদনার অশ্রু। কারণ প্রকৃতির নিষ্ঠুর নিয়মে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেছেন কালের গহব্বরে।

আমরাও হয়তো অনেকেই আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি আবার অনেকে হারাইনি। যারা হারিয়ে ফেলেছি তারা কেবল বাবার জন্য দোয়া করতে পারবো। আর যারা এখনও হারাইনি অর্থাৎ যাদের বাবা বেঁচে আছে তারা আসুন না – বাবার একটু যত্ন নেই, মন খুলে বাবাকে বলি “বাবা তোমায় আমি খুব ভালোবাসি”।

ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই ইতি টানলাম।

 

Comments