ভাবছিলাম হাজারো কষ্টের মাঝে সুখটাকে একটু খুঁজে নেব। মেঘগুলো এতোই কালো যে, তার মাঝে সুখের আলোটা আর খুঁজেই পেলাম না।
মানুষ কেটে যাওয়া ক্ষতের আঘাত
মনে রাখে না, ঘা শুকিয়ে গেলেই ভুলে যায়। মানুষ মনে রাখে কথার ছলে ফিরিয়ে দেয়া অপমানের
আঘাত। ক্ষত না হলেও দিয়ে যায় সারা জীবনের যন্ত্রণা।
মেডিকেলের ভাষায় আমি জীবিত কিন্তু
সাহিত্যের ভাষায় আমি মৃত। যদি আমার হাসিগুলোর ময়না তদন্ত করা হতো তাহলে রিপোর্ট আসতো
মিথ্যা হাসি।
যাকে মন খারাপ জানানো যায় না,
মনের আর্তনাদ শুনানো যায় না, মন ভালো নেই বলা যায় না, যে এতসব মন খারাপের বিষয় শুনতে
চায় না তাকে আর কিছুই জানানোর নেই। যে জানতে চায় না তার বরং সবকিছুই অজানা থাকুক –
আমার মৃত্যুর সংবাদ’টাও।
তুমি যদি হাজার বার জিজ্ঞেস করো
– আমি কি চাই? আমি প্রতিবার একই উত্তর দেব তোমায় – আমি শুধু তোমায় চাই।
কিসের দুঃখ আর কাকে হারানোর ভয়
– এই স্বার্থপর দু’দিনের দুনিয়ায় কেউ কারও নয়।
রাগের ভাষা বুঝলে ভালোবাসা বাড়ে
আর না বুঝলে দুরত্ব বাড়ে।
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো
পাগল। না আছে কোন দুঃখ, না আছে কোন হিংসা, না আছে কারও সাথে তার শত্রুতা। নিজেও ঠঁকে
না কাউকে ঠঁকায়ও না।
প্রিয়, অভিমান ভেঙে কথা বলে নিও।
আজ আছি কাল নাও তো থাকতে পারি।
মানুষকে সময় আর পরিস্থিতি এতোটাই
বদলে ফেলে যে, মানুষ কল্পনাও করতে পারে না।
সত্যিকারের ভালোবাসায় কোন চাহিদা
থাকে না। থাকে শুধু সারা জীবন একসাথে থাকার পরিকল্পনা।
একসময় আমাদের কথা বলা শেষ হতো
না; আর এখন আমাদের কথাই হয় না। এটাই শেষ পরিণতি ছিলো আমাদের সম্পর্কটার।
কথা না বোঝা মানুষের কাছে ব্যথা
প্রকাশ করা একেবারেই মূল্যহীন।
মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও
বেশি শিক্ষা দিয়েছে।
জীবনটা বইয়ের পাতার মতো। যতোই
উল্টাবে ততোই নতুন কিছু শিখবে।
শখের পুরুষের অবহেলা পাওয়া নারীই
জানে, ভালোবাসা কতোটা ভয়ংকর।
ভালোবাসাগুলো এমনি হয়। একজন পাগলের
মতো ভালোবাসে আর আরেকজন পাগল ভেবে শুধু অবহেলাই করে।
জীবনটা মেহেদী পাতার সাথে অনেকটাই
মিলে যাচ্ছে। উপরে সবুজ অথচ ভেতরে রক্তাক্ত।
কারও কাছ থেকে কষ্ট পেয়ে কখনো
ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি কষ্টই জীবনে কোন না কোন শিক্ষা দিয়ে যায়।
দিন শেষে তারাই কষ্টটা বেশি পায়
যারা কাউকে সত্যিকার ভালোবাসে – এটাই বাস্তবতা।
যে ক্ষত থেকে রক্ত ঝরে না বুঝে
নিও সেই ক্ষত কোন আপনজনের দেয়া।
কোন কিছু পুরনো হয়ে গেলেই তার
প্রতি অবহেলা বেড়ে যায় – হোক তা জামা-কাপড় কিংবা ভালোবাসা।
তুমি আমার ছিলেই না। অথচ রোজ আমি
তোমাকে হারানোর ভয় পেতাম।
সময়ের সাথে বদলে যাওয়া মানুষের
রূপগুলো অনেক ভয়ানক হয়।
ভালো থাকুক তারা – হাজার স্বপ্ন
দেখিয়ে অন্যের হয়ে গেছে যারা।
ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে
দিয়েছি। এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি।
যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে
যায় তাকে ভুলে থাকাটা সত্যিই খুব কঠিন।
ভুল করে তোমাকে চেয়েছিলাম – তুমি
যে এতো দামি আগে জানতাম না।
প্রতিটি হাসি মুখের পেছনে হয়তো
লুকিয়ে থাকা অজানা কতো কষ্টের কাহিনী – যা আমরা অনুধাবন করতে পারি না।
জীবনে একটা কথা মনে রেখ, কাউকে
কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না।
পৃথিবীর সব কষ্টে যেমন কাঁদা যায়
না তেমনি সব সুখে হাসাও যায় না।
একটা সুন্দর মৃত্যু – জীবনের অনেকগুলো
সমস্যাই সমাধান করে দিতে পারে।
সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম।
এখন, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো!
গুরুত্ব না পেলে পশু-পাখিও পোষ
মানে না, আর আমরা তো মানুষ।
মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন
মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়।
টেনশন থেকে বুকে ব্যথা, বুকে ব্যথা
থেকে হার্টের সমস্যা, হার্টের সমস্যা থেকে হার্ট ব্লক, তারপর ধীরে ধীরে মৃত্যু – এসব
রোগের কোন বয়স লাগে না।
জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে
হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট
ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর
থাকুন – এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানলাম।
Comments
Post a Comment