আপনি যেটা হারিয়েছেন সেটা নিয়ে যদি আফসোস করেন তাহলে আপনার সব হারাতে হবে।
সে প্রতিশোধ নিল রাগের কারণে, আর আমি প্রতিশোধ নিতে পারিনি মায়ার
কারণে। শত হলেও শখের মানুষ।
আসলে পরিস্থিতি আমাকে অনেক শিক্ষা দিয়েছে, যে শিক্ষা আমি কোনদিনও
শিখতে চাইনি।
আমাকে দিও না প্রভু সেই ঘুম – যে ঘুম শুনে না ‘আস-সালাতু খাইরুম
মিনান নাউম’।
দুঃখের দিন ফুরাইবার আগে হয়তো আমি নিজেই ফুরিয়ে যাবো!
মানুষ কেনা সহজ যদি হাতে থাকে টাকা – মানুষ চেনা আরো সহজ যদি
পকেট হয় ফাঁকা।
মর্গের লাশ ততোটা ভয়ংকর হয় না যতোটা ভয়ংকর হয় জীবনে বদলে যাওয়া
মানুষগুলো।
একদিন ভোর হবে ঠিকই! কিন্তু আমার আর ফজর পড়া হবে না, আমার আর
সূর্য দেখা হবে না।
মনের গভীরে আঘাত করে ভেবেছো জিতে গেলে! নির্বোধ তুমি – যেখানে
আঘাত করেছো সেখানে তুমি-ই ছিলে।
ভাবলে অবাক হবেন! বিশাল সমুদ্রের মালিক অথচ পছন্দ করেন এক ফোঁটা
চোখের পানি।
প্রিয় তুমি আমাকে এতোটা কষ্ট দিয়েছো, আমি মৃত্যুর আগ পর্যন্ত
ভুলতে পারবো না। ভালোবাসবো আজীবন কিন্তু কখনো মাফ করবো না।
দুনিয়াতে সবচেয়ে বড় অসহায় সে। যার সব আছে সবাই জানে অথচ সত্যিকার
অর্থে তার কিছুই নাই।
চিন্তা কিসের! উড়ছে ধুলো উড়তে দাও। মাথায় রেখো – মাটিতে তাকে
পড়তেই হবে, শুধু হাওয়ার গতি কমতে দাও।
সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে, জ্ঞান না দিলে সারাজীবন
কাঁদবে। ধর্মীয় শিক্ষা না দিলে কেয়ামতের দিনও কাঁদবে।
তুমি যে ঠিকানা দেখিয়ে দিয়ে গেছো সেই ঠিকানায় সব কিছুই আছে শুধু
সুখ নেই।
যদি তোমার সমস্যা তোমাকে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে থাকার সময়
উঠে আল্লাহর কাছে কান্না করতে বাধ্য না করে, তাহলে সেটা প্রকৃত সমস্যা নয়।
খাটের বালিশটাও এখন সন্দেহ করে, বৃষ্টি ছাড়া এতো পানি আসে কই
থেকে!
বস, আমি সেই মানুষ – যে নিজের শখের নারীর কাছে অন্য পুরুষের
গল্প শুনে হজম করেছি।
যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও। কারন, তাজমহলটা পুরো
দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি।
মানুষের পেছনে যে হাটে তার নাম ছায়া আর মানুষ যার পেছনে হাটে
তার নাম মায়া।
আমায় কষ্ট দিলে পাপ হয় না, আমি পাপী। যা পাচ্ছি তা প্রাপ্য
– তুমি পূণ্য।
জীবন যুদ্ধে আজ আমি ক্লান্ত। সখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি।
যেতে চাইলে বলে দাও মায়া বাড়িয়ে কি লাভ – নিমিষে তোমায় মুক্তি
দেব অপূর্ণই থাক প্রেম-আলাপ।
খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে।
একটু শান্তি চেয়েছিলাম – আর জীবন আমায় শান্ত করে দিয়েছে।
খুনের স্বাক্ষী লাগে একজন আর বিয়ের স্বাক্ষী লাগে তিন জন। অর্থাৎ
বিয়ে খুনের চেয়েও ভয়ংকর বিষয়।
সময়টা তোমার তাই অবহেলা করছো – অপেক্ষাটা আমার তাই এখনও পথ চেয়ে
বসে আছি।
যা তুমি নিজে করো না বা করতে পারো না – তা অন্যকে উপদেশ দিও
না।
গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মূখ তার বনে যাওয়াই ভালো। কারন,
তার কাছে বন আর গৃহে কোন তফাৎ নেই।
আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি। কিন্তু অন্যের জন্য
নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবুও আমার গল্পে আমি নিজেই দোষী।
খানিকটা প্রকাশ করি বাকিটা ব্যক্তিগত, তুমি ততোটুকুই চেনো আমায়
যতটুকু প্রকাশিত।
আজ নয় কিন্তু কাল থেকে করবো – এই কথাগুলো আপনাকে কখনো জীবনে
সফল হতে দেবে না।
আবেগ এখন নিয়ন্ত্রণে, তবে আমি ধ্বংসের শেষ প্রান্তে।
সময় একদিন বলে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো।
পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই। তারা মৃত্যুর আগে অবধি
যন্ত্রণাতেও হাসতে পারে।
যেদিন কোন কারণ ছাড়াই আমার কথা মনে পড়বে, ভাবতে নিজের অজান্তে
কেঁদে দিবা সেদিন বুঝে নিও ক্ষমা পেয়ে গেছো।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কখনো সাহস হারাবেন না।
প্রতিটি মুহূর্ত আপনার সুন্দর হোক – এই কামনায় ইতি টানলাম।
Comments
Post a Comment